আন্তহল ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তহল ফুটবল প্রতিযোগিতা ৮ নভেম্বর শুরু হয়েছে।বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমিটির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন ক্রীড়া বিভাগের পরিচালক মোহাম্মদ সোহেল, সাদ্দাম হোসেন হলের প্রাধ্যক্ষ মো. আনোয়ার হোসাইন প্রমুখ। উদ্বোধনী খেলায় সাদ্দাম হোসেন হল ও শহীদ জিয়াউর রহমান হল গোলশূন্য ড্র করে। অন্য খেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও লালন শাহ হল ১-১ গোলে ড্র করে।