আন্দামানে আদিবাসী নারীদের অর্ধনগ্ন করে নৃত্য (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যটকদের মনোরঞ্জনের জন্য আন্দামান নিকোবরে বিপন্ন জারোয়া আদিবাসী নারীদের অর্ধনগ্ন করে নৃত্য করতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আর এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ভারত সরকার।আজ বুধবার টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, এ ঘটনা কেন ঘটানো হয়েছে, তার যুক্তিযুক্ত ব্যাখ্যা আন্দামান-নিকোবরের প্রশাসনের কাছে চেয়েছে ভারত সরকার।ভারতের আদিবাসী-বিষয়ক মন্ত্রী কে পি সিং ডিও বলেছেন, ‘আন্দামান নিকোবরের ওই ঘটনা সত্যি হলে অবশ্যই তা অসম্মানজনক এবং ক্ষমার অযোগ্য। এর জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।’আইন ও সংখ্যালঘু-বিষয়ক মন্ত্রী সালমান খুরশিদ বলেছেন, যারা আদিবাসী নারীদের অর্ধনগ্ন করে নৃত্য করাতে বাধ্য করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

দ্য গার্ডিয়ান পত্রিকা তাদের ওয়েবসাইটে ভিডিও ফুটেজসহ এই খবর প্রকাশ করেছে। সেখানে দেখানো হয়েছে এক পর্যটকের সামনে আন্দামানের জারোয়া আদিবাসী নারীদের অর্ধনগ্ন হয়ে নাচার জন্য ক্যামেরার পেছন থেকে নির্দেশ দিচ্ছেন পুলিশের এক কর্মকর্তা।ওয়েবসাইটটি বলছে, হাজার হাজার বছর ধরে আন্দামান দ্বীপে জারোয়া আদিবাসীরা শান্তিতে বসবাস করে আসছে। কিন্তু সম্প্রতি ট্যুরিজম প্রতিষ্ঠানগুলো জারোয়াদের জঙ্গল পর্যন্ত তাদের বিস্তৃতি ঘটিয়েছে। আর বিত্তবান পর্যটকদের অর্থের বিনিময়ে আদিবাসী নারীদের নগ্ন করে পর্যটকদের সামনে নাচাতে বাধ্য করে পুলিশ।