আন্দোলন কত প্রকার ও কী কী, তা দেখবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া সরকারের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘১০ জুনের মধ্যে নির্দলীয় সরকার পুনর্বহালের দাবি না মানলে আন্দোলন কত প্রকার ও কী কী, তা দেখবেন।’রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ঢাকা জেলা যুবদল আয়োজিত এক আলোচনা সভায় সরকারকে রফিকুল ইসলাম এ হুঁশিয়ারি দেন। বিএনপির নেতা আমানুল্লাহ আমানসহ দলটির কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে এ আলোচনা সভার আয়োজন করা হয়।রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘রাজপথে আন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকার দিতে বাধ্য করা হবে। ১১ তারিখের সমাবেশ থেকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।’রফিকুল ইসলাম মিয়া দাবি করেন, ‘এরশাদের মতো একইভাবে শেখ হাসিনা সরকারের পতন হবে।’শেখ হাসিনাকে উদ্দেশ করে রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘দুর্নীতি-দুঃশাসন না করলে, আইনের শাসনে আঘাত না করলে, আপনার পেটের ভাত হজম হয় না।’বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য দাবি করেন, ‘দেশে গ্যাস নাই, পানি নাই, চারদিকে হাহাকার, সর্বত্র দুর্নীতি। অর্থমন্ত্রীকে ১ নম্বর সাক্ষী করে দুদক যদি মামলা পরিচালনা করে, তাহলে দুর্নীতির সবকিছু বেরিয়ে আসবে।’রফিকুল ইসলাম মিয়া অভিযোগ করেন, দেশ ভয়াবহ সংকটের মুখোমুখি। দেশে গণতন্ত্র-সাংবিধানিক সরকার থাকবে কি না, তা নিয়ে জনগণ শঙ্কিত।