আন্দোলন করে ইলিয়াস আলীকে ফিরিয়ে আনতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে ফেরত পাওয়ার দাবি সময় ক্ষেপণ ছাড়া কিছু নয়। আন্দোলন সংগ্রাম করে তাঁকে ফিরিয়ে আনতে হবে। আজ রোববার ইলিয়াস আলীর গুম হওয়ার প্রতিবাদে ও তাঁকে ফিরিয়ে দেওয়ার দাবিতে এক প্রতীকী অনশনে জয়নুল আবদিন এ কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা ফোরাম নামের একটি সংগঠন এ অনশনের আয়োজন করে।ইলিয়াস আলী গুম হওয়ার পর আজ দুই মাস পূর্ণ হলো।গত ১৭ এপ্রিল রাতে রাজধানীর বনানীর রাস্তা থেকে নিখোঁজ হন বিএনপির সাবেক সাংসদ ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক আনসার আলী। রাস্তার ওপর পাওয়া যায় তাঁর ব্যক্তিগত গাড়িটি।নিখোঁজের দুই মাসেও এ ঘটনার কোনো কূল-কিনারা করতে না পারায় জয়নুল আবদিন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নিন্দা জানান।বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন, আওয়ামী লীগ সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী তা বুঝতে পেরেছেন। তাই তিনি জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে আওয়ামী লীগের নেতাদের পরামর্শ দিচ্ছেন।সবদিক থেকেই এ সরকার ব্যর্থ এমন দাবি করে জয়নুল আবদিন বলেন, এ সরকারের এখনই পদত্যাগ করা উচিত। ক্ষমতায় থেকে মুখে হাসি থাকলেও ভেতরে যন্ত্রণায় আছে আওয়ামী লীগসংসদ বিষয়ে জয়নুল আবদিন বলেন, আদালত যে সংসদের স্পিকারকে রাষ্ট্রদ্রোহী হিসেবে আখ্যায়িত করেছেন, সে সংসদ থেকে জাতি কিছু আশা করতে পারে না।