আন্দোলন দমনে ‘পিপার স্প্রে’ বন্ধ করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্দোলন দমনে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তরল গ্যাস ‘পিপার স্প্রে’ ব্যবহার করা থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।আজ বুধবার ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান এক বিবৃতিতে এ আহ্বান জানান। বামপন্থী দুটি জোটের ডাকা আজকের হরতালে কোনো ধরনের উসকানি ছাড়াই নেতা-কর্মীদের ওপর পুলিশের পিপার স্প্রে ব্যবহারের নিন্দা জানান তাঁরা।বিবৃতিতে বলা হয়, ‘এই তরল গ্যাস ক্ষতিকারক বিধায় বিভিন্ন দেশে এটা নিষিদ্ধ রয়েছে। সরকার কোন বিবেচনায় এটা আমদানি করেছে, তা বোধগম্য নয়। গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম দমনে এ ধরনের নীতি গ্রহণ অবৈধ।’ বিবৃতিতে এই তরল গ্যাসের ব্যবহার বন্ধ ও এটি নিষিদ্ধ করার দাবি জানানো হয়।অমল সেন স্মরণমেলা: ওয়ার্কার্স পার্টির সাবেক সভাপতি অমল সেনের দশম মৃত্যুবার্ষিকী কাল বৃহস্পতিবার। এ উপলক্ষে যশোর-নড়াইলের সীমান্তবর্তী এগারখানের বাঁকড়ি গ্রামে অমল সেনের সমাধি প্রাঙ্গণে দুই দিনের স্মরণমেলার আয়োজন করা হয়েছে। মেলা প্রাঙ্গণে স্মরণসভায় কাল বাম দলের নেতারা বক্তব্য দেবেন।এদিকে আজ দুপুরে তোপখানা রোডে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয় চত্বরে শহীদ রাসেল মঞ্চে অমল সেনের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ওয়ার্কার্স পার্টি, সিপিবি, বাসদ, সাম্যবাদী দলসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা।