আন্দোলনরত শিক্ষককে হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে অংশ নেওয়া শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক আবুল আহসান চৌধুরীকে প্রাণনাশের হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। আজ বুধবার সকালে অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি তাঁর বাড়িতে গিয়ে এ হুমকি দেন।আবুল আহসান চৌধুরী প্রথম আলো ডটকমকে জানান, সকাল পৌনে আটটার দিকে কয়েকজন অপরিচিত ব্যক্তি তাঁর বাড়িতে যান। তাঁরা হুমকি দেন, আজ দুপুরে পূর্বনির্ধারিত মানববন্ধন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য কামালউদ্দিনের বিরুদ্ধে কোনো বক্তব্য দেওয়া হলে আবুল আহসান চৌধুরীকে হত্যা করা হবে। বিষয়টি তাত্ক্ষণিকভাবে মডেল থানার ওসিকে জানান আবুল আহসান চৌধুরী। তবে তিনি কোনো লিখিত অভিযোগ দেননি।