আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে কাল শিক্ষামন্ত্রীর বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের সঙ্গে আগামীকাল শুক্রবার আলোচনায় বসবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বেলা তিনটার দিকে রাজধানীর মিন্টো রোডে মন্ত্রীর বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ও আন্দোলরত শিক্ষকনেতারা প্রথম আলো ডটকমকে এই তথ্য জানিয়েছেন। আন্দোলনরত ‘নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোট’-এর সভাপতি এশারত আলী বলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে অনুষ্ঠেয় আলোচনা ফলপ্রসূ হলে কর্মসূচি প্রত্যাহার করা হবে। না হয় কর্মসূচি চলবে।অন্যদিকে শিক্ষক-কর্মচারীরা আজও সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে অবস্থান কর্মসূচি পালন করেন। এ ছাড়াও স্পিকার আবদুল হামিদের কাছে স্মারকলিপি দিয়েছেন। তবে আজ পুলিশ তাঁদের বাধা দেয়নি।স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত (বেতন বাবদ মাসিক সরকারি টাকা) করাসহ চার দফা দাবিতে তাঁরা ৭ জানুয়ারি থেকে কর্মসূচি পালন করছেন। কিন্তু প্রথম দিন থেকেই শিক্ষক-কর্মচারীদের কর্মসূচিতে বাধা দিয়ে আসছে পুলিশ।