আন্দোলনের নামে মানুষ পোড়াবেন না: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে বলেছেন, আনুষ্ঠানিকভাবে যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়েও মানবতাবিরোধী অপরাধীদের বাঁচানো যাবে না। এই বিচারের পক্ষে বাঙালি জাতি ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেন তিনি। তাই বিচারকে বাধাগ্রস্ত করতে আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে হত্যা না করার আহ্বান জানান তিনি। আজ শনিবার বিকেলে মাদারীপুরে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।শেখ হাসিনা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার করে দেশের পাপমোচন করা হবে। কোনো ধরনের ষড়যন্ত্র করে এই বিচারকে বাধাগ্রস্ত করা যাবে না। বক্তব্যের একপর্যায়ে মাদারীপুরে ভবিষ্যতে একটি বিমানবন্দর নির্মাণ করা হবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। মাদারীপুর-২ (সদর) আসনের সাংসদ ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ, সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।