আন্দোলনের মাধ্যমেই সরকার উৎখাত: নজরুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি নজরুল ইসলাম খান বলেছেন, ‘আন্দোলনের মাধ্যমেই জুলুমবাদ, ফ্যাসিবাদ ও প্রতারক সরকারকে উত্খাত করতে হবে। বর্তমানে দেশ দুঃসময় পার করছে। দেশের জনগণ এই সরকারকে আর চায় না।’আজ রোববার দুপুরে সিরাজগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে জেলা জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত কর্মিসভায় নজরুল ইসলাম খান এসব কথা বলেন।নজরুল ইসলাম খান অভিযোগ করেন, সরকার দেশের মিল-কারখানার মালিকানা বিদেশিদের হাতে তুলে দিচ্ছে।সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোকাদ্দেস আলী প্রমুখ।