আন্দোলনের মুখে ১৭ জুন পর্যন্ত ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৭ জুন পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। মাস্টার্স কোর্স চালুর দাবিতে আজ সকালে প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেন শিক্ষার্থীরা। পরে উপাচার্য শিক্ষক কাউন্সিলের সদস্য ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্ত নেন। বিকেল পাঁচটার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগ করতে বলা হয়েছে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আজ সকাল পৌনে নয়টার দিকে সব বিভাগের শিক্ষার্থীরা একত্র হয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন এবং পরে প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেন। এদিকে শিক্ষার্থীরা জানান, কর্তৃপক্ষ মাস্টার্স কোর্স চালু হওয়ার ঘোষণা না দেওয়া পর্যন্ত তাঁরা তালা খুলবেন না এবং আন্দোলন চালিয়ে যাবেন।এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় ১৭ জুন পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। উপাচার্য সঞ্জয় কুমার অধিকারী বলেন, বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করা হয়েছে।