পুরো নাম: আন্দ্রেস ইনিয়েস্তা লুজানজন্ম: ১১ মে, ১৯৮৪, ফুয়েন্তেয়ালবিলা, স্পেনউচ্চতা: ৫ ফুট ৭ ইঞ্চিপ্রিয় ও অন্যান্যরং: সবুজসংখ্যা: ০৮খাবার: মায়ের হাতের যেকোনো রান্না, বিশেষ করে চিকেন ও পটেটো।বই: কার্লোস রুইজ জাফোনোর দ্য শ্যাডো অব দ্য উইন্ডসিনেমা: জনকিও, ম্যান অন ফায়ার ডেনজেল ওয়াশিংটনের যেকোনো ছবিচলচ্চিত্র তারকা: ডেনজেল ওয়াশিংটন, ক্যাথেরিন জেটা জোনসশৈশবের তারকা: মাইকেল লাউড্রপভ্রমণের স্থান: ভারতলক্ষ্য: ভালো মানুষ হওয়াঘৃণা করি: অবিচারবাতিক: পরিষ্কার-পরিচ্ছন্নতাখারাপ দিক: অধৈর্য, একরোখাভালো গুণ: সবার কাছে ভালো থাকামাঠ: ন্যু ক্যাম্প!পানীয়: কোকাকোলাগান: ইস্তপার যেকোনো গানস্পেনের আলবাসেতে প্রদেশের ছোট্ট গ্রাম ফুয়েন্তেয়ালবিলা। হাজার দুয়েক লোকের গ্রামটিতে ‘বারলুজান’ নামের একটি পানশালা চালান এক বৃদ্ধ। বৃদ্ধের ছেলে, ছেলের বউ, নাতনিসহ পরিবারের সবাই ওই পানশালাতেই কাজ করেন। একমাত্র ব্যতিক্রম নাতি আন্দ্রেস। নানান ছুতোয় সে ঠিকই ব্যস্ত থাকে নিজের কাজে। নিজের কাজ মানে ‘প্রিয় বন্ধু’র সঙ্গে কসরত। কখনো স্কুলের মাঠে, কখনো গ্রামের ফাঁকা জায়গায়, কখনো বা বাড়ির আঙিনায়। বন্ধুর নাম শুনবেন? ফুটবল!আন্দ্রেসের বাবা হোসে অ্যান্তোনিও অবশ্য বাধা দেন না। নিজে সৌখিন ফুটবলার ছিলেন, ছেলের ফুটবল-প্রীতিটা তাই ভালোই বোঝেন। ফুটবল-ঈশ্বর তাঁর ছেলের প্রতি যে একটু পক্ষপাতিত্বও দেখিয়েছেন, সেটাও বুঝে ফেলেন দ্রুতই। আট বছর বয়সী ছেলেকে ভর্তি করিয়ে দেন প্রদেশের ক্লাব ‘আলবাসেতে বালোম্পি’তে । প্রতিদিন স্কুল শেষে গাড়িতে ৪৫ মিনিটের পথ পেরিয়ে ক্লাবে যেতেন। ১২ বছর বয়সে এই ক্লাবের হয়েই ব্রুনেট টুর্নামেন্টে খেলতে গিয়ে নজর কাড়েন বার্সেলোনার স্কাউটদের।আন্দ্রেসের ইচ্ছে ছিল রিয়াল মাদ্রিদে খেলার। কিন্তু মাদ্রিদের রাস্তায় যখন-তখন গণ্ডগোল হয় ভেবে মা-বাবা তাঁকে বার্সেলোনাতেই পাঠাবেন বলে ঠিক করলেন, দ্বিমত করেননি তিনিও। ফুয়েন্তেয়ালবিয়া থেকে তাঁর জায়গা হয় বার্সার ফুটবলার তৈরির বিখ্যাত কারখানা বা ফার্ম হাউস ‘লা মেসিয়া’তে। একাডেমিতে তাঁর শুরুটা অবশ্য ভালো হয়নি। নিজের গ্রামকে ভীষণ ভালোবাসতেন, খুব ঘনিষ্ঠ ছিলেন মা-বাবা ও বোন ম্যারিবেলের সঙ্গে। পরিবারকে ছেড়ে এসে মন টিকত না। মা-বাবাকে ফোন করে কাঁদতেন প্রতিদিনই। বয়স বাড়তে থাকলেও গৃহকাতরতা কমেনি। বয়স যখন ১৮, মা-বাবা ও বোন পাকাপাকিভাবে বার্সেলোনা চলে আসেন তাঁর কাছাকাছি থাকার জন্য।পরিবারের জন্য মন কাঁদলেও আসল কাজ যেটি, সেই ফুটবল থেকে কিন্তু মন সরেনি এক মুহূর্তের জন্যও। উন্নতির সিঁড়ি বেয়ে তাই ওপরে উঠেছেন দ্রুতই। ক্লাব ও দেশ—দুটোর হয়েই মাতিয়েছেন বয়সভিত্তিক দলগুলো। বার্সার মূল দলে অভিষেক ২০০২-এ, চ্যাম্পিয়নস লিগের ম্যাচ দিয়ে। দলে নিয়মিত ২০০৪-০৫ মৌসুম থেকে, স্পেন জাতীয় দলে অভিষেক ২০০৬ বিশ্বকাপে। গত বছর ব্যালন ডিঅর হয়েছেন চতুর্থ, ফিফা বর্ষসেরায় পঞ্চম। যেকোনো কোচের জন্যই আন্দ্রেস ইনিয়েস্তা এখন দারুণ কাঙ্ক্ষিত এক নাম। সতীর্থদের কাছে অবশ্য ফুটবলার ইনিয়েস্তার চেয়ে বড় মানুষ ইনিয়েস্তা। তাঁকে নাকি অপছন্দ করার কোনো উপায় নেই। ‘বিনয়ী’, ‘ভদ্র’ এই শব্দগুলোর জন্মই হয়েছে নাকি তাঁর জন্য!১৯৯৯ সালে অনূর্ধ্ব-১৫ ক্লাব বিশ্বকাপ জিতেছিল বার্সা। অধিনায়ক ইনিয়েস্তার হাতে যিনি ট্রফি তুলে দিয়েছিলেন, করমর্দন করার সময় তিনি বলেছিলেন, কয়েক বছর পর গ্যালারি থেকে দেখতে চাই, তুমি এমন আরও ট্রফি জিতেছ। গ্যালারিতে নয়, পেপ গার্দিওলা সাইডলাইনে বসেই দেখেছেন ইনিয়েস্তার একের পর এক ট্রফি জয়। বার্সার হয়ে জিতেছেন সম্ভব সবকিছুই, স্পেনের হয়ে ইউরো। বাকি শুধু বিশ্বকাপ, সব পাওয়ার সম্ভাবনায় রীতিমতো টগবগ করে ফুটছেন। স্পেনের প্রতিপক্ষরা, সাবধান! আরিফুল ইসলাম