আন্নার আন্দোলন বিশ্বব্যাংকের এজেন্ডা: অরুন্ধতী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্না হাজারের দুর্নীতিবিরোধী আন্দোলনের সফলতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বুকার পুরস্কার পাওয়া ভারতীয় লেখক অরুন্ধতী রায়। একে ভারতের সুশীল সমাজের এজেন্ডা হিসেবে উল্লেখ করে তিনি বলেছেন, লোকপাল বিল একটি বিপদজনক আইন।সিএনএন-আইবিএনের সঙ্গে গতকাল মঙ্গলবার এক সাক্ষাত্কারে অরুন্ধতী বলেন, ‘আমি অনেকগুলো কারণে ওই আইনটি (লোকপাল বিল) নিয়ে সন্দিহান। আমি মনে করি এই আইন পাস হবে একটি বিপদজনক কাজ।’লোকপাল বিল পাসের জন্য ভারতের সুশীল সমাজ জনরোষকে নিজেদের পক্ষে কাজে লাগিয়েছে উল্লেখ করে প্রখ্যাত এই লেখক বলেন, ‘এই আইন প্রণয়নে বাধ্য করতে আপনারা (সুশীল সমাজ) দুর্নীতির বিরুদ্ধে মানুষের সত্যিকারের ও বৈধ ক্ষোভকে পুঁজি করেছেন।’আন্নার অনশনের মতো এই আন্দোলনকে বিশ্বব্যাংকের এজেন্ডার নকল উল্লেখ করে অরুন্ধতী রায় বলেন, এটা কিরণ বেদি, অরবিন্দ কেজরিওয়াল এবং সিসোদিয়ার এনজিও-চালিত আন্দোলন। তিনি বলেন, এই তিনজনই এনজিও পরিচালনা করেন এবং তারা তিনজনই ম্যাগসাইসাই পুরস্কারজয়ী।....বিশ্বব্যাংক এবং ফোর্ড ফাউন্ডেশন দুর্নীতিবিরোধী প্রচারাভিযানের জন্য অর্থ দিয়ে থাকে। এটা বিশ্ব ব্যাংকের এজেন্ডার নকল, যদিও তারা সেটা প্রকাশ করেননি। অরুন্ধতী রায় বলেন, আন্না হাজারেকে বেছে নেওয়া হয়েছে এবং আমজনতার সামনে সন্ত হিসেবে উপস্থাপন করা হয়েছে। এই আন্দোলন আন্নার মস্তিষ্ক-প্রসূত নয়। এ জন্য বিষয়টি উদ্বিগ্ন হওয়ার মতো।অরুন্ধতী বলেন, সাধারণ জনতার আন্দোলন আর আন্না হাজারের নেতৃত্বাধীন এই আন্দোলন এক নয়। এর পেছনে গণমাধ্যমের কারসাজি রয়েছে অভিযোগ এনে তিনি বলেন, জনতা হাজারের আন্দোলনে সমর্থন দিয়েছে, অংশ নিয়েছে এটা সত্যি, তবে তারা সবাই মধ্যবিত্ত শ্রেণীর নয়। অনেকে এসেছেন যেন তারা গণমাধ্যমের সাজানো রিয়েলিটি শোতে অংশ নিতে এসেছেন।সাক্ষাত্কারে অরুন্ধতী রায় আরও বলেন, ১০০ কোটি মানুষের দেশ এই ভারতে গণমাধ্যম যেন প্রতিবেদন করার আর কিছু পাচ্ছে না। কয়েকটি টিভি চ্যানেলও এই আন্দোলনের পক্ষে প্রচার চালিয়েছে। প্রথমত এটাও আমার কাছে মনে হয়েছে এক ধরনের দুর্নীতি। কারণ গণমাধ্যমের কাজ কোন কিছুর পক্ষে প্রচার চালানো নয়, তাদের কাজ প্রতিবেদন করা।