আন্নার গ্রাম থেকে গান্ধীর চশমা চুরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্না হাজারে ভারত থেকে দুর্নীতি দূর করার জন্য প্রচারাভিযানে নেমেছেন অনেক আগে। ইতিমধ্যে কয়েক দফা অনশনও করেছেন। কিন্তু, তাঁর নিজের গ্রামেই যে ডাকসাইটে চোরেরা বসে আছে, তা যদি তিনি জানতেন!গান্ধী জয়ন্তীর ঠিক আগের দিন আন্নার গ্রামে স্থাপিত মোহনদাস করমচাঁদ গান্ধীর এক মূর্তি থেকে তাঁর চশমাজোড়া খোয়া গেছে। এনডিটিভির খবরে বলা হয়, আজ সোমবার সকালে রালেগা সিন্ধি গ্রামের অধিবাসীরা লক্ষ্য করে মহাত্মা গান্ধীর চশমাটি কে যেন চুরি করে নিয়ে গেছে। বছর খানেক আগে এই মূর্তিটির সামনে দাঁড়িয়েই আন্না হাজারে তাঁর দুর্নীতি বিরোধী প্রচারাভিযান শুরু করেছিলেন।মহারাষ্ট্রের আহমেদনগর জেলার এই গ্রামটিতে জন্মেছিলেন আন্না হাজারে। এ কারণে অনেকেই তাঁকে গান্ধীবাদী বলেও সম্বোধন করেন।স্থানীয় কর্তৃপক্ষ এখনও চশমা চোরকে খুঁজে বের করতে পারেনি।