আন্নার পথে পাকিস্তানের আখতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্না হাজারের পথ অনুসরণ করে পাকিস্তানেও দুর্নীতির মহামারির বিরুদ্ধে আমরণ অনশনে যাচ্ছেন এক ব্যবসায়ী। আসছে ১২ সেপ্টেম্বর থেকেই ইসলামাবাদে দুর্নীতির বিরুদ্ধে অনশনে নামছেন বলে ঘোষণাও দিয়েছেন জাহাঙ্গীর আখতার নামের ওই ব্যবসায়ী।৬৮ বছর বয়সী জাহাঙ্গীর আখতার অভিযোগ করেছেন, পাকিস্তানে দুর্নীতি একটি কঠিন ব্যাধি আকারে রূপ নিয়েছে। তিনি চান, পাকিস্তান পার্লামেন্টে একটি দুর্নীতিবিরোধী আইন পাস হোক। যেমনটা ভারত পরিকল্পনা নিয়েছে।জাহাঙ্গীর আখতার বলেছেন, ‘পাকিস্তানে ভারতের চাইতেও দুর্নীতি প্রকট আকারে রূপ নিয়েছে। আমি চাই, ন্যাশনাল অ্যাসেম্বলিতে একটি দুর্নীতিবিরোধী আইন পাস হোক।’ খবর টাইমস অব ইন্ডিয়ার।দুর্নীতির বিরুদ্ধে এই ধরনের সংগ্রাম আখতারের এটাই প্রথম নয়। এর আগেও তিনি বেশ কয়েকবার এ ধরনের অনশন করেছেন।আখতার বলেন, ‘এর আগে ইসলামাবাদে ব্যবসায়ীদের পক্ষে ২২ দিন অনশন করেছিলাম। এরপর অন্য একটা কারণে আট দিন অনশনে ছিলাম।’এই ধরনের সিদ্ধান্তে আখতারের পরিবার কোনো হস্তক্ষেপ করবে না উল্লেখ করে তিনি বলেন, ‘আমি অনশনের এই সিদ্ধান্তে একেবারেই অটল।’এই অনশনের পরপরই আখতার আবার পাকিস্তানের উচ্চাভিলাষী প্রতিরক্ষা বাজেটের বিপক্ষে মাঠে নামবেন। এ ছাড়া পাকিস্তানের প্রতিটি জেলায় শিক্ষার অবকাঠামোর উন্নয়নের জন্য মাঠে নামবেন বলেও জানিয়েছেন তিনি।ভারতে গান্ধীবাদী সমাজকর্মী আনা হাজারের সমর্থনে শত শত লোকের শোভাযাত্রা দেখে নিজের এই অনশনের ঘোষণার প্রতি বেশ আস্থা রেখেছেন পাকিস্তানের এই দুর্নীতিবিরোধী আখতার।