আন্নার প্রতি ‘অভিনব’ সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দুর্নীতিবিরোধী সমাজকর্মী আন্না হাজারের আন্দোলনের প্রতি ‘অভিনব’ পন্থায় সমর্থন জানিয়ে হইচই ফেলে দিয়েছেন মারাঠি অভিনেত্রী যোগিতা দানদেকার। গতকাল শুক্রবার তিনি তাঁর নগ্ন শরীরে ভারতের পতাকা এঁকে আন্নার পক্ষে তাঁর সমর্থন ব্যক্ত করেন। পতাকা আঁকা অংশে তিনি লিখেন ‘আমি আন্নাকে সমর্থন করি’। আর খোলা পিঠে আন্নার ছবি এঁকে লিখেছেন, ‘আমি ভারতকে ভালোবাসি।’ভারতে এক নতুন গণজাগরণ সৃষ্টি করেছেন সমাজকর্মী আন্না হাজারে। দিন যতই গড়াচ্ছে, তাঁর আন্দোলনের প্রতি সর্বস্তরের জনগণের সমর্থন বেড়েই চলেছে। ইতিমধ্যে তিনি হয়ে উঠেছেন একবিংশ শতকে ভারতের অহিংস আন্দোলনের এক অনুকরণীয় ব্যক্তিত্ব, জাতীয়তাবাদের মূর্ত প্রতীক। ভারতীয়রা তাদের নিজ নিজ অবস্থানে থেকে যে যেভাবে পারছে, আন্নাকে সমর্থন দিয়ে যাচ্ছেন। যারা রামলীলা ময়দানে যেতে পারছে না, তারা বেছে নিচ্ছে ভিন্ন পন্থা। বলিউডের অভিনেতা-অভিনেত্রীরা এ ক্ষেত্রে এক ধাপ এগিয়ে আছেন। অভিনেত্রী যোগিতা দিনদেকার ঘোষণা দিয়েছেন, পার্লামেন্টে লোকপাল বিল পাসের পর তিনি বিবস্ত্র হয়ে ম্যারাথন দৌড় দেবেন। এ অভিনেত্রী আরও বলেন, সম্প্রতি অনেক অভিনেতা-অভিনেত্রী আন্নার সমর্থনে নগ্ন হওয়ার ঘোষণা দিয়েছেন। কিন্তু কেউ তা বাস্তবায়ন করার সাহস দেখাননি। তিনিই একমাত্র অভিনেত্রী, যিনি আন্নার সমর্থনে এ কাজ করতে সক্ষম হয়েছেন। দিনদেকার আরও বলেন, তিনি গত ১০ বছর ধরেই আন্নাকে সমর্থন করছেন। এ ছাড়া বলিউড অভিনেতা শ্রেয়াস তালপাদে ও সেলিনা জেটলি মুম্বাইয়ের আজাদ ময়দানে আন্না হাজারের সমর্থনে শোভাযাত্রায় অংশ নিয়েছেন। অভিনেত্রী বিদ্যা বালানও লাকমি ফ্যাশন উইকের অনুষ্ঠানে আন্নার সমর্থনে গান্ধী টুপি পরেছেন। আন্নার সমর্থনে মুম্বাইয়ের দাহি হানদি উত্সবে গান্ধী টুপি পরে অংশ নিয়েছেন বলিউড তারকা নেহা দুপিয়া, জন আব্রাহাম, রোহিত রায় ও উদিতা গোস্বামী।বলিউডের প্রযোজক-পরিচালক অশোক পণ্ডিত ও অভিনেতা রাগবির যাদব আন্নার সমর্থনে রামলীলা ময়দানে এসেছিলেন।বলিউড অভিনেত্রী বিপাশা বসু টুইটারে আন্নার গান্ধী টুপি পরা ছবি পোস্ট করেছেন। সেখানে এক বার্তায় তিনি লিখেছেন, ‘জন লোকপাল বিল পরিবর্তন আনবে, যা আমাদের খুবই দরকার। আন্নার স্বাস্থ্য ও সাহসিকতার জন্য প্রার্থনা করি।’ দ্য টাইমস অব ইন্ডিয়া।