আন্নার প্রভাবে কংগ্রেসের জনপ্রিয়তায় ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সমাজকর্মী আন্না হাজারের দুর্নীতিবিরোধী অনশন কর্মসূচি ভালোভাবে মোকাবিলা করতে না পারায় ক্ষমতাসীন দল কংগ্রেসের জনপ্রিয়তায় ধস নেমেছে। অপরদিকে জনপ্রিয়তা বেড়েছে বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি)। ভারতে পরিচালিত এ জনমত জরিপের ফলাফলের বরাত দিয়ে দ্য টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান নেইলসেন ভারতের ২৮টি শহরে নয় হাজার মানুষের ওপর এ জরিপ চালিয়েছে। আন্না হাজারের অনশন ভঙ্গের পরপরই এ জরিপ চালানো হয়।জরিপের ফলাফলে দেখা গেছে, কংগ্রেসের সমর্থন ৩০ শতাংশ থেকে ২০ শতাংশে নেমে গেছে। অপরদিকে বিজেপির জনপ্রিয়তা ২৩ শতাংশ থেকে বেড়ে ৩২ শতাংশ হয়েছে। অর্থাত্ এরই মধ্যে কংগ্রেস এক-তৃতীয়াংশ জনপ্রিয়তা হারিয়েছে।জরিপের ফলাফলে বলা হয়েছে, দক্ষিণাঞ্চল ছাড়া সমগ্র ভারতেই বিজেপির জনপ্রিয়তা বেড়েছে। ২০০৭ সালের লোকসভা নির্বাচনে যেসব ভোটার কংগ্রেসকে ভোট দিয়েছিলেন, তাঁদের মধ্যে ১১ শতাংশ কংগ্রেসে থেকে সমর্থন প্রত্যাহার করেছেন।