আন্নার প্রশংসায় রাহুল, পার্লামেন্টে বিল উত্থাপন নিয়ে অনিশ্চয়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ক্ষমতাসীন জোটের অন্যতম শরিক দল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী আজ শুক্রবার সকালে পার্লামেন্টে আন্না হাজারের প্রশংসা করেছেন। তবে আলোচনার জন্য বহুল আলোচিত লোকপাল বিলটি আজ পার্লামেন্টে উত্থাপিত হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, আজ শুক্রবার সকালে সংসদবিষয়ক মন্ত্রী পাওয়ান কুমার বানসাল সাংবাদিকদের জানান, পার্লামেন্টে লোকপাল বিলের ওপর আলোচনার বিষয়ে কোনো পক্ষ থেকে এখন পর্যন্ত নোটিশ দেওয়া হয়নি। তাই আজ এ বিলের ওপর পার্লামেন্টে আলোচনা হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।বানসাল বলেন, আজ পার্লামেন্টের কার্যসূচির তালিকায় লোকপাল বিল নিয়ে আলোচনার বিষয়টি রাখা হয়নি। তবে এর অর্থ এই নয় যে বিলটি সংসদে উঠবে না।সর্বশেষ খবর অনুযায়ী, কংগ্রেসের তিন সাংসদ লোকসভায় লোকপাল বিল নিয়ে আলোচনার জন্য স্পিকারের কাছে নোটিশ দিয়েছেন। কিন্তু তাঁদের নোটিশ ১৯৩ ধারায় ভোটাভুটি ছাড়াই বাতিল হয়ে গেছে।এদিকে, এই বিল নিয়ে আলোচনা করতে কংগ্রেস সাধারণ সম্পাদক রাহুল গান্ধী আজ শুক্রবার প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করেছেন। সমাজকর্মী আন্না হাজারের আমরণ অনশনের মুখে ভারত সরকার আলোচিত লোকপাল বিল নিয়ে আজ পার্লামেন্টে আলোচনার দিন ঠিক করেছিল।