আন্নার সঙ্গে আলোচনার উদ্যোগ মনমোহনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দুর্নীতিবিরোধী সমাজকর্মী আন্না হাজারের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা জানানো হয়েছে। আলোচনার মাধ্যমে লোকপাল বিলে আর কোনো পরিবর্তনের সুযোগ নেই বলে কর্মকর্তারা সরকারের যে অবস্থান ব্যক্ত করেছিলেন, তা থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছেন মনমোহন। তিনি জানিয়েছেন, এ বিল পাসের ক্ষেত্রে আলোচনার সুযোগ আছে।তবে মনমোহন বলেন, ‘যেখানে আলোচনার সুযোগ আছে, সেখানে আন্নার ঘোষিত তিন সপ্তাহ সময়সীমার মধ্যে এই বিল পার্লামেন্টে পাস করা সম্ভব নয়।’ আন্নার সহকর্মীরাও সরকারের এই মনোভাবে ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন। আন্নার দুই সহকর্মী জানান, তাঁরা সরকারের সঙ্গে আলোচনায় আগ্রহী। তবে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ তাঁদের আলোচনার ব্যাপারে কোনো প্রস্তাব দেয়নি।এদিকে, আন্না হাজারের আমরণ অনশন স্থান দিল্লির রামলীলা ময়দান জনসমুদ্রে পরিণত হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, আন্নার প্রতি বিপুল জনসমর্থন প্রমাণ করে ভারতের অধিকাংশ মানুষ শক্তিশালী লোকপাল বিলের পক্ষে।