আন্নার সঙ্গে আলোচনায় রাজি কংগ্রেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ক্ষমতাসীন জোট সরকারের অন্যতম শরিক দল কংগ্রেস আজ শনিবার লোকপাল বিলের ব্যাপারে আন্না হাজারের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেছে। টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা বলা হয়েছে। রামলীলা ময়দানে আন্না হাজারের অনশন পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সভাপতিত্বে জ্যেষ্ঠ মন্ত্রীদের সঙ্গে ঘণ্টাব্যাপী সভা শেষে এমন ইঙ্গিত পাওয়া গেছে।এদিকে পার্লামেন্টে লোকপাল বিল পাসের জন্য সরকারকে তিন সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছেন আন্না হাজারে। এর মধ্যে দাবি পূরণ না হলে তিনি রামলীলা ময়দান ত্যাগ না করার ঘোষণা দিয়েছেন। কংগ্রেসের বিশ্বস্ত সূত্রগুলো জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে তাদেরকে জানানো হলে আন্না হাজারের নেতৃত্বাধীন সুশীল সমাজের সঙ্গে লোকপাল বিল নিয়ে আলোচনায় কংগ্রেস প্রস্তুত রয়েছে।নাম প্রকাশ না করার শর্তে দলটির এক নেতা বলেন, সরকারের উচিত আন্নার সঙ্গে পুনরায় আলোচনা শুরু করা।গুরুত্বপূর্ণ ওই সভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখার্জি, স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম, এ কে অ্যান্থনি এবং সোনিয়া গান্ধীর রাজনৈতিক সচিব আহমেদ প্যাটেল উপস্থিত ছিলেন।