প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের ছুটিতে বাড়ি গিয়ে আর ফেরা হলো না চৌধুরী তাহমিদ জসীম ওরফে আপনের। মনের আনন্দে সাইকেল চালাতে চালাতে হঠাত্ পুকুরে পড়ে যায়। সাঁতরে আর তীরে উঠতে পারল না। মা-বাবা আত্মীয়-স্বজন সবার ঈদের খুশি ম্লান করে পানিতে তলিয়ে গেল সে।গতকাল বুধবার বেলা একটায় সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পূর্বকাঠগড় গ্রামে পুকুরে পড়ে যায় আপন। বিকেল সাড়ে চারটায় তাঁর লাশ উদ্ধার করা হয়। আপন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল। তাঁর বাবা জসীম চৌধুরী সবুজ দৈনিক যুগান্তর পত্রিকার চট্টগ্রাম অফিসের ব্যুরো চিফ। মা হোসনে আরা রুমা। আপনের এক বোন তাসমিয়া জসীম একাদশ শ্রেণীতে পড়েন।আজ বেলা ১১টায় তাঁর নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়।