আপনা হতে বেরিয়ে এসো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ এপ্রিল নারীমঞ্চে প্রকাশিত ‘কাকে বলব এ কথা’ শিরোনামের লেখার বোনটিকে বলছি, দোষ তুমি করনি, কোনো ক্ষতিও করনি তুমি সেই অমানুষদের। আর ভাবছ, কেবল তুমি একা এমন ভয়ংকর স্মৃতি বয়ে বেড়াচ্ছ! আপনা হতে বেরিয়ে এসো, চোখ খুলে দেখো, আরও লাখো কোটি মেয়ে এ রকম বিভীষিকার বোঝা নিয়ে জীবন যাপন করছে। কিন্তু তুমি তো বুদ্ধিমতী, সাহসী—তাই লিখে প্রকাশ করতে পেরেছ নিজের ব্যথা। এই তো তুমি একধাপ এগিয়ে গেলে, যত সব বিকৃত রুচির অমানুষদের পেছনে ফেলে। এরপর তুমি নিজেই একটু একটু করে তৈরি করবে তোমার আরাধ্য পৃথিবী।সত্যি! বিশ্বাস রাখো নিজের ওপর। তোমার কাছ থেকেই শুরু হবে ইতিবাচক ভাবনার আরেক অধ্যায়।কাদম্বরীচট্টগ্রাম।