আপনার পাশেই খাদিজারা বঞ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাওয়া ফেরিঘাটে করিম মিঞা বিক্রি করেন পানি আর সন্দেশ। সঙ্গে তাঁর ১১-১২ বছরের মেয়ে। পাঁচ ভাইবোনের মধ্যেসবার বড় খাদিজা। করিম মিঞা কোনো রকমে সংসার চালান। সাত সদস্যের সংসারে সব সময় টানাপোড়েন লেগেই থাকে। অভাবের সংসারের ভার কমাতে নিতান্ত অসহায় হয়ে অপ্রাপ্ত বয়সীমেয়েকে বিয়ে দেন জাকির নামে এক যুবকের সঙ্গে। দুই মাস শ্বশুরবাড়িতেই কাটান নতুন বর। তারপর বাবা-মাকে নিয়ে আসার কথা বলে বাড়ি গিয়েআর ফিরে আসেননি জাকির। দীর্ঘঅপেক্ষার পর মেয়ে খাদিজাকে নিয়ে জামাইবাড়ি গিয়ে জানতে পারেন, তাঁর আরও এক স্ত্রী ও দুই সন্তান আছে। খাদিজার সঙ্গে বিয়ের কথা অস্বীকার করে তাঁদের বাড়ি থেকে তাড়িয়ে দেন। করিম মিঞার আদি নিবাস মাওয়া ফেরিঘাটে। ফেরিতে পানি বিক্রি করেন আর চোখের পানি ফেলেন। তাঁর সমস্যার কথা জানতে পারলাম। ২০১১ সালের অক্টোবর মাসে বড় মেয়ে খাদিজার বিয়ে হয়। জাকির নামের ওই যুবকও পানি বিক্রি করতেন ফেরিতে। কিন্তু তাঁদের সঙ্গে প্রতারণা করেন জাকির। মামলা করতে সদরে উকিলের কাছে গিয়েছিলেন, বিয়ের রেজিস্ট্রেশন না থাকায় মামলা করতে পারেননি। চেয়ারম্যান-মেম্বারদের দ্বারে দ্বারে ঘুরে কোনো প্রতিকার পাননি। বিভিন্ন জেলায় খাদিজার মতো রেজিস্ট্রেশনবিহীন বিয়ের অভাব নেই। এখনো অনেক পরিবারে খাদিজার মতো হাজার হাজার মেয়ে আছে। আপনার চারপাশেই ঘটছে এমন ঘটনা। হয়তো স্থান-কাল-পাত্র ভিন্ন। পূরবী সরকার