আপনার প্রশ্ন তামিমের উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 মাঠে বাংলাদেশ দলের সাফল্য অনেকটাই আপনার ব্যাটের ওপর নির্ভর করে। এটা আপনার ভক্ত, মানে আমাদের ধারণা। বাস্তবতাটাও তা-ই। মাঠে থাকার সময় ব্যাপারটি কি মনে থাকে আপনার?প্রনী, থানাপাড়া, টাঙ্গাইল, ফারিহা, খুলনাতামিম ইকবাল ব্যাপারটা মাথায় না আনতে চেষ্টা করি। আমার ধারণা, এই জিনিসটা মাথায় আনলে আমি আমার স্বাভাবিক খেলা খেলতে পারব না। তবে আমিও বুঝি, আমাদের মতো দলের জন্য ওপেনার হিসেবে ভালো শুরু এনে দেওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা নির্ভর করে রিদমের ওপর। আমরা যদি ভালো শুরু করি, দেখা যাবে দলের রানটাও ভালো হচ্ছে। তবে মাঠের বাইরে জিনিসটা বুঝলেও মাঠে চেষ্টা করি এটা মাথায় না আনতে। পারফরম্যান্সের ধারাবাহিকতা দিয়ে আপনি স্বল্প সময়ে তরুণ প্রজন্মের ‘রোল মডেল’ হয়ে উঠেছেন। শচীন-শেবাগ-ক্যালিসের পাশাপাশি তারা এখন ‘তামিম’ও হতে চায়। বিষয়টিকে আপনি কীভাবে দেখেন এবং এতে কি আপনার দায়বদ্ধতা আরও বেড়ে যায় না?আনোয়ার হোসেন হিমেল, ফুলতলা, খুলনাতামিম এখন পর্যন্ত এটাই আমার সবচেয়ে বড় অর্জন। এই জিনিসটা আমার খেলাকে আরও এক ধাপ ওপরে নিয়ে যেতে অনুপ্রাণিত করে। দেশের সেরা ব্যাটসম্যান হওয়ায় আপনাকে নিয়ে দর্শকদের প্রত্যাশা একটু বেশি। সে প্রত্যাশা ভঙ্গের যন্ত্রণায় দগ্ধ দর্শকেরা যখন মাঠে দুয়ো দেয়, কেমন লাগে?জহির উদ্দীন লস্কর, কুমিল্লা বিশ্ববিদ্যালয়তামিম এটাই স্বাভাবিক। যখন ভালো খেলব তারা হাততালি দেবে। খারাপ খেললে দুয়ো দেবে। চাচা আকরাম খান, ভাই নাফিস ইকবাল কেউই ব্যাটিংয়ে আপনার মতো আক্রমণাত্মক ছিলেন না। কবে থেকে এমন আগ্রাসী ব্যাটিং শুরু করলেন? আপনার ব্যাটিংয়ের মূল শক্তি এবং দর্শন কী? সোহেল নওরোজ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহতামিম সনাৎ জয়াসুরিয়াকে তো প্রথম দেখলাম ১৯৯৬ সালে। তখন থেকেই শুধু মারতে ইচ্ছা করত। আর দর্শন...ক্রিকেটটা আমার কাছে এ রকম—একটা বল আর একটা ব্যাট। ব্যাটের কাজ বলকে পেটানো। শচীন টেন্ডুলকার সম্পর্কে শোনা যায় যেদিন তিনি দ্রুত আউট হয়ে যান, হতাশ না হয়ে ভুল শুধরানোর জন্য নেটে নেমে পড়েন। এ রকম পরিস্থিতিতে আপনি কী করেন? কার খেলা আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে?শেলী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়াতামিম ম্যাচের আগের দিন বা ম্যাচের দিন আমি কখনো ব্যাটিং করি না। রান না পেলে পরদিন ম্যাচ থাকলেও আমি ব্যাটিং করি না। এটাই আমার নীতি। আর আমার কোনো রোল মডেল নেই, কাজেই ভালো খেললে যে কারও ব্যাটিংই আমাকে অনুপ্রাণিত করে। এত খেলা থাকতে ক্রিকেটকে বেছে নিলেন কেন? আপনার ক্রিকেটার হওয়ার পেছনে সবচেয়ে বেশি অবদান কার? বাবা-মার উৎসাহ পেতেন?আকরাম হোসেন, চট্টগ্রাম, আলী আহমেদ, ঢাকাতামিম ক্রিকেটার হওয়া আমার জন্য খুব সহজ ছিল, কারণ আমার পরিবারে দুজন টেস্ট ক্রিকেটার। আর সবচেয়ে বেশি অবদান আমার আব্বার। আব্বার মতো সাপোর্ট জীবনে আমি কারও কাছ থেকে পাব না, নিশ্চিত। জাতীয় দলে সুযোগ পেলেন কীভাবে? সাবরিনা সিদ্দিকা, দশানী, বাগেরহাটতামিম জাতীয় দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে আকরাম চাচার বড় অবদান আছে। ক্যারিয়ারের শুরুর দিকে ক্লাব পছন্দ করার ক্ষেত্রে আকরাম চাচা বিরাট সাহায্য করেছিলেন, সেটা একটা কারণ। আর একটা কারণ আমার কঠোর পরিশ্রম। একজন ক্রিকেটারের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কী?মোহাম্মদ মাইদুল ইসলাম, চট্টগ্রাম তামিম সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একজন ভালো মানুষ হওয়া। টেন্ডুলকার ২০ বছরেরও বেশি সময় ধরে খেলছেন। আপনার কয় বছর খেলার ইচ্ছা? তুরান, বনশ্রী, ঢাকাতামিম যত দিন ভালো ক্রিকেট খেলতে পারব, শরীর সাপোর্ট করবে...তত দিন। আমি বেশি দিন খেলতে চাই না। আমি মনে করি, সেরা সময়ে সরে যাওয়াই ভালো। বিশ্বের অনেক সেরা সেরা বোলারকে নাস্তানাবুদ করেছেন আপনি। তাঁদের পেটানোর সাহসটা আসে কোত্থেকে?মাজহারুল আনাম মুন, কুমিল্লাতামিম আপনাদের থেকে। ব্রেট লি ও ডেল স্টেইনের মতো বোলারের মুখোমুখি হওয়াটা কতটা কঠিন?নূপুর, নওগাঁতামিম একসময় কঠিন ছিল। এখন নয়। আপনার কাছে কঠিনতম বোলারটি কে এবং কেন? আর এ নাহাদ, রাজবাড়ী, দীপা, নোয়াখালী সরকারি কলেজ, সাদিয়া ইবনাত নওশীন, পশ্চিম রামপুরা, ঢাকাতামিম সত্যি কথাই বলব, মরনে মরকেল। এটা সম্ভবত তার উচ্চতা এবং অ্যাকশনের কারণেই। আপনি ভাগ্যে বিশ্বাসী? বাংলাদেশের ক্রিকেটের অগ্রগতিতে কতটা সন্তুষ্ট?চয়ন কুমার সাহা, বগুড়াতামিম করি। মোটামুটি সন্তুষ্ট, পুরোপুরি না। ওয়ানডেতে আপনি কোন দেশের বিপক্ষে খেলতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং কেন?এ কে আজাদ রবিন, উকিলপাড়া, নওগাঁতামিম ভারত। কারণ ওদের বিপক্ষে খেলাটা উপভোগ করি। বিশ্বের প্রায় সব দলেই অভিজ্ঞ খেলোয়াড়দের ধরে রাখা হয়। কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে এর উল্টোটা। কেন? সাগর, আশরাফুল, আসাদুজ্জামান, রায়হান, সানাউল্লাহ, চাঁপাইনবাবগঞ্জতামিম হয়তো বয়স্ক খেলোয়াড়েরা বিদেশে অনেক বেশি ফিট থাকে।  তামিমের ক্রিকেট ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট কোনটি?নোশিন শারমিলি, কুমিল্লা, শ্রীকৃষ্ণ হালদার, বরিশালতামিম একাডেমি দলের হয়ে ২০০৬ সালে স্কটল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি। আর আন্তর্জাতিক ক্যারিয়ার বললে আমি বলব ভারতের বিপক্ষে ওই ফিফটিটা। উইজডেনের বর্ষসেরা হওয়ার পর আপনার কী চাওয়ার আছে, জানতে পারি?বেলাল হোসেন, আদিতমারী, লালমনিরহাটতামিম আইসিসির বর্ষসেরা। ২০১২ থেকে ২০২০ পর্যন্ত এফটিপিতে আমাদের ভারত বা অস্ট্রেলিয়া সফর নেই। বিসিবির কি করার কিছুই নেই। নিউজিল্যান্ডের মতো তাদের বাংলাওয়াশ করে আমরা কবে এর জবাব দেব?চয়ন ইসলাম, নীলফামারী, শাহীন, শাহজাদপুর, বাড্ডাতামিম আমরা এখন যেভাবে খেলছি, ইনশাআল্লাহ দুই বছরের মধ্যেই হয়তো ওদের আমাদের নিতে হবে। আর শুধু বিসিবিকে দোষ দিয়ে লাভ নেই। সবকিছু তো আর বিসিবির হাতে নয়। শেষ প্রশ্নটা কঠিন। শুধু বলব, শিগগিরই। আপনার ভবিষ্যৎ স্বপ্ন কী?সুমাইয়া নাছরিন রীতা, কচুয়া, চাঁদপুরতামিম ভালো খেলোয়াড় হওয়া। ভালো মানুষ হওয়া। টেস্ট ও ওয়ানডেতে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন কয়বার?ইমন হোসেন অমি, ঢাকাতামিম টেস্টে একবার, ওয়ানডেতে সাতবার। ২০০৯ সালে আবাহনীকে প্রতিশ্রুতি দিয়েও মোহামেডানে যোগদান, ২০১০ সালে বিসিবির কাছে অধিনায়কের সমতুল্য সুযোগ-সুবিধার দাবি করা—জাতীয় দলের ক্রিকেটার হিসেবে এমন নেতিবাচক আচরণের যৌক্তিক কি কোনো ব্যাখ্যা হতে পারে?রাকিব হাসান, ঢাকাতামিম মোহামেডানে যাওয়ার কারণ আমি একজন পেশাদার ক্রিকেটার। যখন কোনো ক্লাবের কোনো খেলোয়াড়কে দরকার হয় না, ওরা কিন্তু ওদের নেয় না। আমারও মনে হয়েছে, আমি যেখানে ভালো প্রস্তাব পাব সেখানে যাব। দ্বিতীয়ত, বিসিবির সঙ্গে ওটা ছিল বড় ধরনের ভুল বোঝাবুঝি। বিসিবির প্রতি আমার মনে খারাপ কিছু নেই, আমার ধারণা, বিসিবিরও আমার প্রতি খারাপ কোনো মনোভাব নেই। আপনি বাঁ হাতে ব্যাট করেন কেন?শাকিল রেজা, নাচোল, চাঁপাইনবাবগঞ্জতামিম আপনি ডান হাতে খান কেন? বাংলাদেশের কোন ক্রিকেটার শচীন টেন্ডুলকারের মতো হবে বলে মনে করেন? হুমায়রা মারজান,আজিমপুর, ঢাকাতামিম ওর মতো না-ও হতে পারে। তবে আরও ভালো কোনো ক্রিকেটার হতে পারে। ছয় বলে ছয় ছক্কা, টেন্ডুলকারের ২০০, না ব্রায়ান লারার ৪০০ রান, কোন রেকর্ড ভাঙতে চান?ফেরদৌসুল হক, রামগঞ্জ, লক্ষ্মীপুরতামিম ক্রিকেটার হিসেবে স্বপ্ন সবগুলোই ভাঙার। আইপিএলে খেলার ইচ্ছা আছে? পছন্দের আইপিএল দল কোনটি?অলি আহমেদ, কুড়িগ্রাম, আনোয়ার হোসেন, সিলেটতামিম অবশ্যই ইচ্ছা আছে। বেশি পছন্দ কলকাতা নাইট রাইডার্স। ব্যাটিং পাওয়ার প্লেতে বাংলাদেশ ভালো করতে পারে না। এর কারণ কী?অনু, মাইজদী, নোয়াখালীতামিম কারণ ওই সময় আমাদের সেট ব্যাটসম্যান কম থাকে। তবে এ নিয়ে আমরা কাজ করছি। সমস্যাটা কাটিয়ে উঠতে হয়তো আরও কিছুদিন লাগবে। ক্রিকেটার ও ব্যক্তি তামিমের কোন দিকটি বদলানো উচিত বলে মনে করেন আপনি?আইনুন ইকবাল, আজিমপুর, ঢাকাতামিম ক্রিকেটার হিসেবে মানসিকতা একটু বদলানো উচিত। কয়েকটা ব্যাপারে স্ট্রং হওয়া উচিত। আর ব্যক্তি হিসেবে...টাকা একটু কম খরচ করা উচিত। টেস্ট না ওয়ানডে কোনটি বেশি ভালো লাগে আপনার?জাওয়াদ, নগরকান্দা, ফরিদপুর তামিম দুটোই সমান ভালো লাগে। আপনি টেস্ট খেলছেন, না ওয়ানডে খেলছেন, এটা বোঝা যায় না। কারণ কী?মোর্শেদা আক্তার, ঝালকাঠিতামিম আমি মনে করি, এভাবে খেললেই আমি সফল হব। বাংলাদেশের খেলোয়াড়েরা চাপের মুখে খেলতে পারে না? এর জন্য কি আলাদা মানসিক প্রশিক্ষণের দরকার আছে? নাহিদ, পিরোজপুরতামিম আমি তো উল্টোটা মনে করি! চাপে সব সময় আমরা ভালো খেলি। আমি আপনার বড় ভক্ত। আর আপনি কার, মাইক হাসি নাকি যুবরাজ সিংয়ের?তন্বী, ঢাকাতামিম আপনার...। ব্যক্তি তামিম কি অনেক রাগী, নাকি ঠান্ডা মাথার?শোভা, ঢাকাতামিম আমার সঙ্গে দেখা করলে বুঝতে পারবেন। ওয়ানডে এবং টেস্টে আপনার গড় ২৯.৫৫ ও ৪০.১৩, স্ট্রাইক রেট ৭৯.৯৭ ও ৬১.৪৩। সে তুলনায় টি-টোয়েন্টিতে আপনার পারফরম্যান্সটা উজ্জ্বল নয় (গড় ১৩.৭৮, স্ট্রাইক রেট ৯৩.৬৮)। কারণটা কী?সালমান মাজহার, সিলেটতামিম কারণ হলো ম্যাচের সংখ্যা। যে টি-টোয়েন্টি ম্যাচগুলো খেলেছি বেশির ভাগ ২০০৭ সালে। তখনকার তুলনায় আমি এখন অনেক ভালো ব্যাটসম্যান। জহির খানের বল আপনি অনেক সময় রাগে পেটান। তাঁর সঙ্গে আপনার কি শত্রুতা আছে?জহির খান, শেরপুর, বগুড়াতামিম সে রকম কিছু না। এটাই আমার ভালো লাগে। সাকিব আল হাসান ও আপনার মধ্যে বৈশিষ্ট্যগত তেমন মিল না থাকলেও দুজনের মধ্যে এত ভালো বন্ধুত্বের রসায়নটা কী? ফারজানা তাবাসসুম, সরকারি মহিলা কলেজ, পাবনা, ফাহমিদা মাহাবুব খান, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজতামিম সাকিব খুবই ভালো মানুষ। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, ওকে যেভাবে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে এটা পুরোপুরি ভুল। ও অনেক ভালো মানুষ। আমাকে খুব ভালো বোঝে, আমিও তাকে খুব ভালো বুঝি। সেটাই ব্যাপার। সাকিবের সঙ্গে মজার কোনো ঘটনা আছে? মল্লিকা, বনশ্রী, ঢাকাতামিম ওকে দোকানে নিয়ে গিয়ে দামি দামি জিনিস কেনানো। এটা আমার কাছে খুব মজা লাগে। কেনার পর ও যখন আমার দিকে তাকায়, ওটাই হলো সবচেয়ে শান্তির জিনিস। ওকে এমনভাবে প্রভাবিত করি যে ওসব কিনতেই হয়। কাউন্টিতে আপনার দ্বিতীয় ম্যাচে সাকিবের ক্যাচটা ছেড়ে দিলে হতো না? ক্যাচটা নেওয়ার পর কেমন লেগেছিল?ইশরাত জাহান, খুলনা, অন্তরা, ঢাকাতামিম একসময় চিন্তা করেছিলাম ছেড়ে দেব। কিন্তু ছেড়ে দিলে তো আপনারাই বলতেন ফিক্সিং! আর ও কি আমারটা ইচ্ছা করে ছেড়েছে? ও পারেনি তাই ছেড়েছে।