আপনার প্রশ্ন সাকিবের উত্তর
২০১১ বিশ্বকাপ নিয়ে আপনার কি পরিকল্পনা আছে? টুর্নামেন্টে বাংলাদেশের সম্ভাবনা কেমন দেখেন?জাহে আলম, কুমিল্লা, আরিফুল হাসান, কাজীপাড়া, মিরপুর, তাহিদুল ইসলাম, লন্ডন, ইংল্যান্ড, নাফীস আহমেদ, নিউ ইস্কাটন, ঢাকা, বেলাল হোসেন সোহাগ, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়সাকিব আল হাসান: সম্ভাবনা কী আছে জানি না... তবে আমাদের ভালো একটা দল হবে। যেহেতু নিজেদের কন্ডিশনে খেলা অবশ্যই ভালো খেলব। প্রথম টার্গেট দ্বিতীয় রাউন্ড, পরেরটা পরে চিন্তা করব। আমার দুটি প্রশ্ন। এক. আপনাকে যদি একটি বর দেওয়া হয়, তাহলে কী চাইবেন? দুই. বাংলাদেশ কবে নাগাদ ক্রিকেট বিশ্বকাপ জিতবে বলে মনে করেন?ওয়াসিফসাকিব: উমম...অবশ্যই চাইব বাংলাদেশ বিশ্বকাপ জিতুক। ফাইনালে আমি ম্যান অব দ্য ম্যাচ হই, টুর্নামেন্টে আমি ম্যান অব দ্য সিরিজ হই। কবে নাগাদ, এটা বলা আসলে মুশকিল। মনে হয় ২০১৯...। আমি সব সময় বাংলাদেশ দলে একজন আক্রমণাত্মক অধিনায়ক দেখতে চেয়েছি। আপনাকে আক্রমণাত্মক অধিনায়ক হিসেবেই মনে করি আমি। অধিনায়ককে অবশ্যই আক্রমণাত্মক হতে হবে বলে মনে করেন আপনি?মাজহার সুমন, ঢাকাসাকিব: আচরণে না, কাজে-কর্মে আক্রমণাত্মক হলে ভালো। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির মধ্যে কোনটি আপনার বেশি পছন্দ?মোহাম্মদ আকবর হোসেন, ফেনী, রেদোয়ান-উজ জামান, ঢাকাসাকিব: ওয়ানডে এবং টেস্ট দুটোই। আপনি কি মনে করেন তারকা দ্যুতিকে ছাড়িয়ে বাংলাদেশের ক্রিকেটের প্রতীক হওয়ার গুণাবলি আছে আপনার মধ্যে?সৈকত মিত্র, যুক্তরাষ্ট্রসাকিব: হ্যাঁ। ব্যাটিংয়ের সময় তাড়াহুড়া করেন কেন, একটু দেখেশুনে খেললে কি ভালো হয় না? রুবেলসাকিব: এর পর থেকে খেলব। আপনি বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার পরও কেন আপনাকে দেখে আপনার সতীর্থরা তাঁদের খেলায় উন্নতি করতে পারেন না?রকি মোড়ল, লন্ডন, আব্দুল কাদের জিলানী, মুন্সিগঞ্জসাকিব: আমার তো মনে হয় তারা অনেক উন্নতি করছে। হয়তো এটা আপনার দেখার ভুল। আবাহনীতে খেলে যাওয়া পাকিস্তানি ব্যাটসম্যান রাজ্জাকের সঙ্গে নিজেকে তুলনা করবেন কীভাবে?রকিবুল হাসান, ইতালিসাকিব: কোনোভাবেই তুলনা করব না। বোলিং না ব্যাটিং কোনটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনি?ফিরোজ কবিরসাকিব: দুটোতেই। আপনি যখন ব্যাটিং করেন, কোন বিষয়টা আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে?নাহিদ রিফাতসাকিব: যতক্ষণ পর্যন্ত আউট না হই ততক্ষণ পর্যন্তই অনুপ্রাণিত বোধ করি। সতীর্থদের সঙ্গে আপনার মজার কোনো ঘটনার কথা বলুন না। প্রীতি, ঢাকা, শাহেদ ফেরদৌস, চট্টগ্রামসাকিব: কত ঘটনাই তো আছে। বলে শেষ করা যাবে না। টেস্ট ও ওয়ানডেতে কতটি সেঞ্চুরি করতে চান?আনোয়ার, সুজন, এমসি বিশ্ববিদ্যালয় কলেজ, সিলেটপ্রীতি, ঢাকাসাকিব: যতগুলো করা সম্ভব। জাতীয় ক্রিকেট দলের হয়ে প্রথম বিদেশ সফর করেন কোন বছর?জনীমা রায়, রংপুরসাকিব: ২০০৬ সালে, জিম্বাবুয়ে। প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলার দিন আপনার মনের অবস্থা কী ছিল?সাইদুল ইসলাম, মেহেন্দীগঞ্জ, বরিশালসাকিব: এক্সাইটেড ছিলাম খুবই। বোলিং করার সময় অতটা বুঝতে পারিনি। তবে ব্যাটিং করার সময় পুরোপুরি বুঝতে পেরেছি। বিশ্ব ক্রিকেটে আপনার চোখে সেরা অধিনায়ক কে?রিংকু পালসাকিব: আপনার দৃষ্টিতে যে সে-ই। বাংলাদেশের ক্রিকেট নিয়ে আপনি কি এমন স্বপ্ন দেখেন, যা বাস্তবায়নে আপনি আগ্রহী এবং তা বাস্তবায়িত হলে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের মুখ উজ্জ্বল হবে?নাঈমা, সিলেটসাকিব: আমি নিজেকে বাস্তববাদী মনে করি। আমি যত স্বপ্ন দেখি সবই বাস্তব করা সম্ভব। বাস্তবে পরিণত করারও চেষ্টা করি। দেশে ও দেশের বাইরে আপনার প্রিয় ক্রিকেটার কে?ফারহীনা হোসেন, কুমিল্লা রেখা আহমেদ, ময়মনসিংহসাকিব: দেশে হাবিবুল বাশার। দেশের বাইরে গ্রায়েম স্মিথ ও সাঈদ আনোয়ার। বাংলাদেশের খেলা দেখে মাঝেমধ্যে খুবই হতাশ হতে হয়। কোনো ধারাবাহিকতা নেই। কখন একটা ভারসাম্যপূর্ণ দল গড়তে পারব আমরা, আর কখন দলের ক্রিকেটাররা নিজেদের উজাড় করে দিয়ে খেলবে?শান্তনু পল টুটুল, নীলফামারীসাকিব: এখনই মনে হয় ভারসাম্যপূর্ণ একটা দল তৈরি হয়ে গেছে। তারকাসত্তা নাকি ব্যক্তিসত্তা কোনটাকে বেশি উপভোগ করেন?শাহরিনসাকিব: দুটোই। বাংলাদেশের বাইরে আপনার প্রিয় ক্রিকেট দল কোনটি?সম্রাট বাবুসাকিব: পাকিস্তান। শচীন টেন্ডুলকার ক্রিকেটে ২০ বছর পূর্ণ করলেন? কত দিন ক্রিকেট খেলার ইচ্ছে আপনার?মেহজাবিন রাফিয়া, আদাবর, মোহাম্মদপুর, সুমন, রাজশাহীসাকিব: সব মিলিয়ে ১৫ বছর... জাতীয় দলে। ক্রিকেটের বাইরে সবচেয়ে আনন্দের এবং সবচেয়ে কষ্টের ঘটনা কী?ওয়াহিদা খানম, দ. রাঘবপুর, জয়পুরহাটসাকিব: ক্রিকেটের বাইরে...? মনে পড়ে না কোনোটা। আইপিএলে আপনার পছন্দের দল কোনটি? মোস্তফা ইমরান, সরকারি বিএল কলেজ, খুলনাসাকিব: পছন্দ...? যখন যেটা ভালো খেলে। ব্যাটিংয়ের সময় বোলিং খারাপ কিংবা বোলিংয়ের সময় ব্যাটিংয়ে রান না পাওয়ার দুশ্চিন্তা আসে কি? আফছারুল ইসলাম, রাউজান, চট্টগ্রামসাকিব: না। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ইংলিশ কাউন্টিতে খেলার সুযোগ পেলেন। অনুভূতি কী?রওশনী, নাচোল, চাঁপাইনবাবগঞ্জসাকিব: এটা তো তখনই বলেছি...খুবই ভালো। বর্তমান ক্রিকেটারদের মধ্য থেকে কাদের নিয়ে টেস্ট ও ওয়ানডে একাদশ বানাবেন আপনি?মাহিম, জামালপুর, জয়নাল, আবুধাবি, আরব আমিরাতসাকিব: এ তো ১১ জনের নাম বলতে হবে! অনেক বড় লিস্ট...পরে একদিন বলব। দেশের জন্য কী করতে চান—এই প্রশ্নে তারকারা প্রায় একই উত্তর দিয়ে থাকেন। ক্রিকেটের বাইরে ব্যতিক্রমী কোনো পরিকল্পনা আছে কি আপনার?তাহিয়া তাওফিক, শিরোইল, রাজশাহীসাকিব: বৃদ্ধাশ্রম করার একটা পরিকল্পনা চলছে। এটা দাঁড় করানোর ইচ্ছা আছে। ফুটবলে আপনি কোন দলের সমর্থক?সাদিয়া পারভীন, নওমহল, ময়মনসিংহসাকিব: দেশ হিসেবে আর্জেন্টিনা, ক্লাব বার্সেলোনা-চেলসি। ক্রিকেটার সাকিব মানুষ হিসেবে কতখানি সার্থক?আবদুল কিয়ম, চট্টগ্রামসাকিব: এখন পর্যন্ত তো সার্থকই আছি। ভবিষ্যতেরটা জানি না। আগের প্রশ্নটা কী ছিল...? যখন একা থাকি...? একেক সময় একেক জনকে মিস করি। হা হা হা...। আপনার বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার হওয়ার পেছনে কার অবদান বেশি বলে মনে করেন? বাবা-মায়ের সহযোগিতা কতটা পেয়েছেন?সুমন, রংপুর, তুতুল ও কিরণ, টাঙ্গাইল, শিহাব উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া, অথই, যশোর, এমদাদুল হক, দৌলতপুর, খুলনা সাকিব: প্রথমে তো বাবা-মার সহযোগিতা ছিলই। তার পরও এটা যেহেতু ক্রিকেট, কোচদের অবদানটাকেও তাই বড় করে দেখব। সালাউদ্দিন স্যার, ফাহিম স্যার, বাপ্পি স্যার আর বিকেএসপির সব কোচ। ওয়ানডে ক্রিকেটে দ্রুততম (কম বলে) সেঞ্চুরি এবং ডাবল সেঞ্চুরির চেষ্টা কখনো কি করেছেন? না করে থাকলে ভবিষ্যতে কি করবেন? ওয়ানডে কিংবা টেস্টে ৬ বলে ৬ ছক্কা মারার ইচ্ছে হয়?এম এস কে মাসুম ও রমজান হোসেন, ভাদাইল, সাভার সাকিব: না, এমন ইচ্ছা কখনোই জাগেনি। যদি সেঞ্চুরি করতে পারি, তাহলে কত বলে করলাম এটা কোনো ব্যাপার না। এ ধরনের কোনো কিছু কখনো মনে হয়নি। মাশরাফি সুস্থ হয়ে দলে ফিরলে তো অধিনায়কত্ব ছেড়ে দিতে হবে আপনাকে। খারাপ লাগবে না?আসমা, নওরীন সাকিবা, সিলেটসাকিব: না, মোটেও না। আমি তো সব সময়ই বলে আসছি মাশরাফি ভাই ফিরলে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য তিনিই সবচেয়ে সঠিক ব্যক্তি। এটা নিয়ে তাই কখনোই মন খারাপ হবে না, বরং আমি খুশিই হব। আমরা যতটুকু দেখি তাতে নেতৃত্ব বাড়তি একটা চাপ, যে চাপে কেউ কেউ স্বেচ্ছায় নেতৃত্বও ছেড়েছেন। কিন্তু অধিনায়ক হওয়ার পর আপনি আরও বেশি উজ্জ্বল। এর রহস্য কী?এ এস এম তৌফিকুন্নবী, পাগলা, নারায়ণগঞ্জসাকিব: রহস্য জানি না। তবে আমি সব সময় সব বিষয় খুব সিম্পল রাখার চেষ্টা করি। যেমন যখন ব্যাটিং করি, তখন শুধুই ব্যাটিং, বোলিংয়ের সময় শুধুই বোলিং নিয়ে ভাবি। হ্যাঁ, ফিল্ডিংয়ের সময় অধিনায়কত্ব নিয়ে একটু চিন্তা করি। তো আমি সব সময়ই কম চিন্তা করার টেষ্টা করি, এটাই মনে হয় আমার সাফল্যের কারণ। অবসর নিলে কী করবেন?সোবহান শিকদার, বেড়া, পাবনা, রিজুসাকিব: এখনো চিন্তা করিনি। ৪০ বা ৫০ রান করলেই আউট হয়ে যান আমাদের ব্যাটসম্যানরা। কারণ কি ?দীন ইসলাম, নারায়ণগঞ্জসাকিব: খুব বড় কোনো কারণ নেই। হয়তো আমরা তখন সিদ্ধান্ত নিতে একটু ভুল করি। হয়তো বুঝতে পারি না, কী করা উচিত। এ কারণেই হয়তো...। বর্তমানে ফাস্ট বোলারদের বোলিং লাইন ও ফিল্ডিং অনেকটা দুর্বল। কারণটা কী? গত বিশ্বকাপের আগে সেনাক্যাম্পে যে বিশেষ ট্রেনিং নেওয়া হয়েছিল তা প্রতি দুই বছর পরপর নেওয়া উচিত বলে কি মনে করেন আপনি?রায়হান উদ্দিন, ফুলবাড়ী, দিনাজপুরসাকিব: আর্মি ট্রেনিংটা যদি মাঝে মাঝে হয়, খারাপ বলব না। তবে বেশি না, বছরে একবার হলেও সমস্যা নেই। নতুন একটা অভিজ্ঞতা হয়েছে ওটা। আমাদের ফিটনেস, মানসিকতার অনেক উন্নতি হয়েছে। আর ফাস্ট বোলারদের ব্যাপারটা হলো যেহেতু আমাদের দেশের কন্ডিশন, আবহাওয়া ফাস্ট বোলিংয়ের জন্য সহায়ক না, এটা আমাদের দেশের বড় একটা সমস্যা। তবে আমার মনে হয় নতুন যারা আছে তারা খারাপ না, আশা করি ওরা শিখতে পারবে। দ্রুত সম্ভাবনাটাকে পুরোপুরি কাজে লাগাবে। ক্যারিয়ার শেষ করার আগেই বাংলাদেশকে বিশ্বের শীর্ষস্থানীয় দল হিসেবে দেখে যেতে পারবেন বলে মনে করেন কি? ক্যারিয়ার শেষের আগে নিজেকেই বা কোথায় দেখতে চান আপনি?মেহদী হাসান, ঢাকা, রুখসানা বেগম,পঞ্চগড়সাকিব: অবশ্যই বিশ্বাস করি, ক্যারিয়ার শেষের আগে বাংলাদেশকে একটা ভালো অবস্থানে দেখব, বিশ্বের সেরা দলগুলোর কাতারে। আর নিজেকে...(হেসে), আসলে যত ওপরে যাওয়া সম্ভব তত ওপরেই দেখতে চাই। অধিনায়ক হিসেবে দলীয় ক্রিকেটারদের দুর্বল দিকটা চিহ্নিত করেন কি না? করলে সেটা কাটিয়ে উঠতে পরামর্শ দেন?জাহাঙ্গীর হোসাইন, তালা, সাতক্ষীরাসাকিব: হ্যাঁ, যখনই আমার কাছে যেটা মনে হয় বলি। তার জন্য ভালো বা দলের জন্য ভালো হলে অবশ্যই বলি। তবে আমার ধারণা সবাই সচেতন, সবাই সবকিছু জানে। এসব নিয়ে তাই আমার খুব একটা চিন্তা করা লাগে না। ক্রিকেট খেলার জন্য কখনো কি মা-বাবার গালিগালাজ শুনেছেন?মিনহাজ উদ্দিন, চন্দনবাইশা, বগুড়াসাকিব: হ্যাঁ, অনেকবার। আমার ব্যাটও তো অনেকবার কেটে ফেলেছে। আবার কিনেও দিয়েছে। অনেক গালাগাল করেছে, বিশেষ করে যখন কোচিং ক্লাস বাদ দিয়ে ক্রিকেট খেলতাম কিংবা স্কুলে না গিয়ে। বাংলাদেশের নারীরা নানা সমস্যার সম্মুখীন। এ সমস্যা দূরীকরণে পুরুষদের জন্য অনুসরণীয় কিছু করার ইচ্ছে আছে?তিন্নি, খুলনাসাকিব: (হেসে) আমার তো মনে হয় ইদানীং নারীদের চেয়ে পুরুষেরাই বেশি নির্যাতিত, হা..হা..হা..। আসলে এখনো এই ধরনের চিন্তা মাথায় নেই। তবে আপনার প্রশ্ন শোনার পর এখন থেকে মাথায় থাকবে এটা। আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে আপনার পেছনেই আছে শেন ওয়াটসন। ও যেভাবে খেলছে তাতে তো আপনাকে অচিরেই ছাড়িয়ে যাবে। আপনিও কি তাই মনে করেন?শহীদুল ইসলাম, নাখালপাড়া, ঢাকাসাকিব: আমি কিছুই মনে করি না। আমি চাই আমার খেলাটা যত বেশি সম্ভব ভালো করতে। আমি এখন যা খেলছি তার চেয়ে ভালো খেললে কখনোই ওর পক্ষে সম্ভব না আমাকে পেছনে ফেলা। আর যদি আমি খারাপ খেলি আর ও আমার চেয়ে ভালো করে তাহলে স্বাভাবিকভাবেই ও আমার ওপরে চলে যাবে। আপনার জার্সি নম্বর ৭৫। ৭৫ সংখ্যাটি কেন আপনার প্রিয় বা এর পেছনের ঘটনাটাই বা কী?রাহলী, ঝিনাইদহসাকিব: আসলে জাতীয় দলে যখন প্রথম খেলি, তখন থেকেই জার্সি নম্বর ৭৫। ক্রিকেট বোর্ড থেকেই দিয়ে দিয়েছিল, আর যেহেতু খারাপ করিনি, তাই এটাই রেখে দিয়েছি। অন্য কোনো কারণ নেই। আপনার জন্ম তারিখ কবে?মিতু, ধনবাড়ী, টাঙ্গাইল সাকিব: ২৪ মার্চ। আপনার কয় ভাই-বোন, আপনি কত নম্বর?ফাহিম, কানাডা, সিদরাতুল মনতাহা মারুফ, ডেইজি, সাতক্ষীরা, জান্নাতুল ফেরদৌস, সাতকানিয়া, চট্টগ্রামসাকিব: আমি বড়, আমার ছোট বোন আছে। ক্রিকেটের বাইরে আপনার প্রিয় খেলা কী?নবী, গাইবান্ধাসাকিব: ফুটবল। ক্রিকেটার না হলে কী হতেন?তরিকুল ইসলাম, পাবনা, নাজমুল হাসান, ইংল্যান্ডসাকিব: জানি না। অন্য খেলার প্রিয় খেলোয়াড় কে?তোহিদুল, নাটোরসাকিব: মেসি। প্রিয় ব্যক্তিত্ব কে?সিরাজুম মুনিরাসাকিব: নাই। কী খেতে বেশি পছন্দ করেন?শাফাত, মগবাজার, সামিউল আজিমসাকিব: অনেক খাবারই তো আছে...। ও হ্যাঁ, স্টেক খেতে বেশি ভালো লাগে। কোন পোশাক বেশি পছন্দ?রিতা, রামপুরা, ঢাকাসাকিব: জিন্স, টি-শার্ট। দেশের কোন জায়গা বেড়ানোর জন্য বেশি পছন্দের?আঞ্জুম, আয়শা, আদনান, সাথীসাকিব: কোথাও যাই নাই। তাই জানি না। আপনার প্রিয় রং কী?সুপন, জামালপুর, জেসমিন, ফাতেমা, তারু ও সায়মা, নোয়াখালীসাকিব: সবুজ। উপন্যাস পড়েন? প্রিয় উপন্যাস ও লেখকের নাম কী?তানিয়া, বি.বাড়িয়া, মৌ ও মীম, সিলেটসাকিব: না, পড়ি না। প্রিয় চলচ্চিত্র কী? রাখি, খুলনাসাকিব: টাইটানিক, ট্রয়, গ্ল্যাডিয়েটর। প্রিয় অভিনেতা কে? নীলিমা, নাটোর, শিল্পী, চৌদ্দগ্রাম, কুমিল্লাসাকিব: অভিনেতাই তো? জিম ক্যারি। আপনার প্রিয় গান কী, গায়ক কে?ইমরুল হাসান, পূর্ব মাদারবাড়ী, চট্টগ্রামসাকিব: গান নাই। গায়কও নাই। অবসরে কী করেন, বই পড়েন নাকি গান শোনেন? প্রিয় শখ কী?মোজাম্মেল, সিলেট, কামাল উদ্দিন, দেওয়ানহাট, চট্টগ্রামসাকিব: বন্ধুদের সঙ্গে আড্ডা দিই। টিভি দেখি। শখ ফুটবল খেলা। বিয়ে নিয়ে পরিকল্পনা কী?খালেদুজ্জামান মুজাহিদ, বরিশাল মেডিকেল কলেজসাকিব: এখনো চিন্তা করিনি। জীবনে কয়টি মেয়ের প্রস্তাব পেয়েছেন?ডেইজি, সাতক্ষীরা, নাজিম উদ্দিন, চট্টগ্রাম পলিটেকনিকসাকিব: (হেসে)...জানি না। বিয়ের প্রস্তাব কেউ দেয় নাই। মেয়েরা তো ফোন করে...কিন্তু প্রস্তাব কেউ করে নাই। চার্লস কভেন্ট্রির সেই ১৯৪ রানের সময় কেন আপনি পার্ট টাইম বোলার ব্যবহার করেননি? একটা পরামর্শও আছে। আগামী পাঁচ বছর বিয়ে করবেন না।মমতাজুল ইসলাম, জলঢাকা, নীলফামারীসাকিব: পার্ট টাইম বোলার ব্যবহার করিনি কারণ আমাদের দলে কোনো পার্ট টাইম বোলার নেই। মোহাম্মদ আশরাফুল থেকে শুরু করে সবাই ফুল টাইম (হাসি)। আর পরামর্শটা...আমার চিন্তা এমনই আছে, এখন দেখা যাক বাকিটা। বাংলাদেশি হিসেবে ক্রিকেটার-জীবনে কতখানি সার্থক মনে করেন নিজেকে? বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার হবেন ভেবেছিলেন কি? চি ক্যালভিন ওয়াংঝা চাকমা, ঢাকা কলেজ, ঢাকাসাকিব: বাংলাদেশি হিসেবে ক্রিকেটার হিসেবে সার্থক তো অবশ্যই। তবে উন্নতির জায়গা এখনো অনেক আছে। আমি এখনো দেশকে আরও অনেক কিছু দেওয়ার সামর্থ্য রাখি, এই আত্মবিশ্বাস আছে। তো আশা রাখি এটা আমি দিতে পারব আগামী ১০-১২ বছর যত দিনই খেলি। বোলার সাকিবের আকাঙ্ক্ষিত উইকেট কোনটি এবং ব্যাটসম্যান সাকিবের পছন্দের বোলার কে? কোন ব্যাটসম্যানের বিপক্ষে বোলিং করতে অস্বস্তি বোধ করেন?বিকাশ দাস, ঢাকা কলেজ, ঢাকা, শুভংকর দত্ত, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম, জুয়েল, বীরগঞ্জ, দিনাজপুর সাকিব: কাঙ্ক্ষিত উইকেটের কথা কখনো চিন্তা করিনি। তবে বিশ্বের গ্রেট গ্রেট ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং যারই উইকেট পাই ভালো লাগবে। ব্যাটসমান হিসেবে তো কোনো বোলারকেই হালকাভাবে দেখা যায় না। উইকেট ভালো হলে কোনো বোলারকেই কঠিন লাগে না, আর উইকেট খারাপ হলে সব বোলারকেই খেলা কঠিন। নির্দিষ্ট কেউ নেই। আর...গ্রায়েম স্মিথ। এখন পর্যন্ত ওকে বোলিং করতেই একটু সমস্যা লেগেছে। আপনি বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার। আর ম্যাচে আশরাফুল-তামিমরা দাঁড়িয়ে গেলে আমরা যেকোনো দলকে হারাতে সক্ষম। আপনার অভিমত কী?সুবাস কুমার রায়, মিঠাপুকুর, রংপুরসাকিব: হ্যাঁ, অবশ্যই। ধারাবাহিক ভালো খেলার স্বীকৃতিস্বরূপ গত কয়েক মাসে বেশ কিছু পুরস্কার পেয়েছেন। দেরিতে হলেও আপনার অনুভূতিটা জানতে চাই?অভিষেক চক্রবর্তী, চট্টগ্রামসাকিব: অনুভূতি অবশ্যই ভালো। তবে আমি আগেও অনেকবার অনেক সংবাদমাধ্যমে বলেছি যে এখন হয়তো আমার কাছে এসব এতটা বড় মনে হচ্ছে না। তবে যখন ক্যারিয়ার শেষ করব, দেখব আমার আলমারি বা ওয়ালে এতগুলো পুরস্কার আছে, তখন আমার অবশ্যই খুবই ভালো লাগবে। একটা জিনিস প্রায়ই দেখা যায়, বাউন্ডারি হাঁকানোর পর শরীরটা একটু নাড়া দেন আপনি। হাত দিয়ে হেলমেট ওপরের দিকে ধাক্কা দেন, হাতের পেশিও নাড়ানোর চেষ্টা করেন। জানতে পারি কেন?শাহ মোহাম্মদ আ. রহিম, ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লাসাকিব: আমি নিজেও জানতাম না যে আমি শরীর নাড়া দিই। হ্যাঁ, এটা জানি যে আমি হেলমেট নিয়ে একটু নাড়াচাড়া করি। কিন্তু শরীর নাড়ানোর কথা আমি নিজেও জানি না। আপনার সাফল্যে দেশ এবং দেশের ক্রিকেট আজ আলোকিত। এই সাফল্যের পেছনে কোন কোন বিষয়কে গুরুত্ব দেবেন আপনি? সুচিত্র দাস, কুমিল্লাসাকিব: আমাদের সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান হয়তো এক বছর আমরা প্রায় একটা দলই খেলেছি, খুব বেশি কোনো পরিবর্তন হয়নি। আর আমরা বিশ্বাস করেছি যে আমরাই করতে পারব এবং এই আত্মবিশ্বাস আমাদের অনেক সাহায্য করেছে। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের আট নম্বর অলরাউন্ডার ক্রিস গেইল তো নাথান হরিজের বলকে মুড়ির মোয়া বলেছে। তাহলে আপনি ওয়ানডের বিশ্বসেরা অলরাউন্ডার হয়ে হরিজের বলকে কিসের সঙ্গে তুলনা দেবেন?আবদুল্লাহ সাকিব, মুরাদনগর, কুমিল্লাসাকিব: (হেসে)...ভাই যার কথা সে বলতে পারে। তবে আমি কাউকেই ছোট করব না। হয়তো গেইলের কাছে এটা মনে হয়েছে তাই বলেছে। আমি এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। ভারপ্রাপ্ত অধিনায়ক হয়ে দল পরিচালনায় দারুণ সফল! ভবিষ্যতে অধিনায়ক মনোনীত হলে এ ধারাবাহিকতা থাকবে তো?কাজী মো. সোহরাব, সুলতানপুর, সাতক্ষীরাসাকিব: সময়ই বলে দেবে। দলীয় লক্ষ্যের পাশাপাশি প্রত্যেক ক্রিকেটারেরই ব্যক্তিগত কিছু লক্ষ্য থাকে। খেলা ছাড়ার সময় টেস্ট ও ওয়ানডেতে আপনার ব্যাটিং-গড় কোথায় দেখতে চান, আর নামের পাশে কত উইকেট হলে তুষ্ট হবেন? নাইস ইসলাম, ঢাকাসাকিব: উইকেট-সংখ্যাটা বলতে পারছি না। তবে ব্যাটিং-গড় টেস্টে ৪৫ আর ওয়ানডেতে ৪০ থাকলে খুবই খুশি হব। উইকেটটা ম্যাচ খেলার ওপর নির্ভর করবে। যদি ৩০০ ম্যাচ খেলি তাহলে ৩৫০ বা তারও বেশি, হয়তো ৪০০-এর কাছাকাছি উইকেট নিতে চেষ্টা করব। আর টেস্টে...১০০টা টেস্ট খেললে, না বংলাদেশের প্রেক্ষাপটে এটা কঠিন। ৫০-৬০টা টেস্ট খেললে ২০০-এর বেশি উইকেট। বর্তমানে বাংলাদেশ দলের অধিনায়ক আপনি, মাশরাফির অনুপস্থিতিতে ঘরোয়া ক্রিকেটে আবাহনীরও। এত চাপ এক সাথে সামলান কীভাবে? সেরা ফর্মে থেকে খেলাটাকে কীভাবে উপভোগ করছেন?দুলালী, লাবসা, সাতক্ষীরাসাকিব: সেরা ফর্মে থেকে খেলাটা তো আসলেই উপভোগ করছি। আর অধিনায়কত্বের চাপ...আমি তো আসলে মনেই করি না আমার ওপর কোনো চাপ আছে। চাপ চিন্তা করলেই চাপ আর চিন্তা না করলেই চাপ না। ধরুন বিশ্বকাপের ঠিক আগে আপনার ফর্ম পড়ে গেল। তখন আপনি কি দলে নিজের জায়গা ধরে রাখবেন, নাকি বৃহত্তর দলীয় স্বার্থে জায়গা ছেড়ে দেবেন? দীপ্ত সাহা, পাটপট্টি, নেত্রকোনাসাকিব: ও রকম যদি কোনো পরিস্থিতি আসে, আমি যদি মনে করি আমার চেয়ে ভালো কেউ আছে, তাহলে আমি চেষ্টা করব অবশ্যই জায়গা ছেড়ে দিতে। আমি জানি না সেটা সম্ভব হবে কি না, আদৌ এত বড় মানুষ হিসেবে গড়ে উঠতে পারছি কি না। আপনার প্রিয় শট কী? ক্রিকেটে আপনি কাকে আদর্শ মনে করেন?তমাল, তেজগাঁওসাকিব: প্রিয় শট পুল, ক্রিকেটে কোনো আদর্শ নেই। ক্রিকেট কি আপনার নেশা, নাকি পেশা? আপনার জীবনে এর প্রভাব কতটুকু? এই খেলার পাশাপাশি আর কী করতে ভালোবাসেন? তানভির স্বপ্নসাকিব: নেশাও না পেশাও না...ভালোবাসা। এর পাশাপাশি বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া, যেভাবে মজা করা যায়, সেভাবেই সময় কাটানো। আর প্রভাব...আমার কাছে ক্রিকেটটা আলাদা একটা জিনিস। যখন ক্রিকেট খেলি, তখন আর কোনো কিছু আমার ঠিক থাকে না। ওয়ানডের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব যদি বিশ্বসেরা ব্যাটসম্যান ও বোলার হন, প্রতিক্রিয়া কী হবে?মাকসুদুর রহমান, ধানমন্ডি, ঢাকাসাকিব: খুবই ভালো লাগবে। আমার চূড়ান্ত লক্ষ্য তো এটাই। হলে খুবই ভালো লাগবে। খেলার মাঝে স্লেজিংটাকে আপনি কীভাবে দেখেন? আপনি কি কখনো স্লেজিং করেছেন?তামান্না, আকুয়া, ময়মনসিংহসাকিব: মনে পড়ে না কখনো স্লেজিং করেছি কি না। দুই-একবার শুনেছি, তবে ওটা কখনোই পাত্তা দিইনি। আপনার ভবিষ্যত্ পরিকল্পনা কী?এইচ এম ডি ইব্রাহিম, সরিষাবাড়ী, জামালপুরসাকিব: নেই। মাশরাফি দলে না থাকলে অধিনায়কত্ব এবং পেস বোলিং পরিচালনায় বাড়তি চাপ কি অনুভব করেন?আনোয়ার হোসেন, নরসিংদী সরকারি কলেজ, নরসিংদীসাকিব: হ্যাঁ, অবশ্যই। উনি সব সময় নতুন বলে ভালো বোলিং করে আসছেন। উনার অভাব সবাই অনুভব করে। শুধু আমি না, পুরো টিম, কোচিং স্টাফ সবাই। তবে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব উনার মতো আরেকজন অন্তত খুঁজে পেতে। জাতীয় দলে আপনার সবচেয়ে প্রিয় সতীর্থ কে? কোন শটটি খেলতে বেশি ভালোবাসেন আপনি?নাহিন, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, সাইফুল ইসলাম, আনোয়ার, সিলেট, রুবি আখতার, চৌদ্দগ্রামসাকিব: তামিম। খেলতে ভালো লাগে পুল শট। খেলার পাশাপাশি আপনার অন্য কোনো পেশায় আগ্রহ আছে কি? থাকলে সেটি কী?নিপা, ফরিদা, রূপা, সাবালিয়া, টাঙ্গাইলসাকিব: না, অন্য কোনো পেশায় আগ্রহ নেই। নিজেকে জাতীয় দলের অধিনায়ক ভাবতে কেমন লাগে?রিফাত, ঢাকা কমার্স কলেজসাকিব: ভালো তো লাগেই। আর এটা তো ভাবার কিছু নাই (হেসে), আমি তো অধিনায়কই। আবাহনী সমর্থক হিসেবে আমি খুব খুশি যে আবাহনীর সাকিব আল হাসান বাংলাদেশ দলের সাকিব আল হাসানকে ছাড়িয়ে যেতে পারেননি। যেমনটি হয়েছিল আর্সেনালের অঁরির ক্ষেত্রে, এখন দেখা যাচ্ছে বার্সেলোনার মেসির বেলায়। দেশের প্রতি এই নিবেদনের প্রেরণা কোথায়? আগামী বিশ্বকাপে আপনার লক্ষ্যই বা কী?রাকিব হাসান বিজয়, ইসলামপুর, ঢাকাসাকিব: আবাহনীর হয়ে তো আর ইচ্ছা করে খারাপ করিনি। আমার অতীত ক্লাব রেকর্ডটাও ভালো ছিল না। আর দেশের প্রতি নিবেদন...আসলে জানি না কোন জায়গা থেকে অনুপ্রেরণা পাই। তবে যেখান থেকেই আসুক ভালোভাবেই আসছে, ভালো লাগছে এবং আমি আমার সময় উপভোগ করছি। ফুটবলের তুলনায় দেশের ক্রিকেট এগিয়ে। কারণটা কী বলে মনে করেন আপনি?মোহাম্মদ শহীদুল্লাহ, শ্যামগঞ্জ বাজার, ময়মনসিংহসাকিব: কারণ আমাদের ক্রিকেট পারফরম্যান্স ভালো ফুটবলের থেকে। ইদানীং আমি আপনার ব্যাটিংয়ে পরিবর্তন লক্ষ করছি। আমার দেখার ভুল নাকি আসলেই কোনো পরিবর্তন এনেছেন? সোহেল রানাসাকিব: আপনি কোন দিক থেকে পরিবর্তন দেখেছেন, আমি বুঝতে পারিনি ভাই। আপনার এমন কোনো প্রিয় মানুষ আছে, যার সঙ্গে দেখা করা বা কথা বলার সুযোগ হয়নি?নাসিরুল ইসলাম, ঠাকুরগাঁওসাকিব: না, এখনো এমন কেউ নেই। বাঁহাতি অফ স্পিনার হয়েও ডানহাতি ব্যাটসম্যানের বিপক্ষে বল ভেতরের দিকে টার্ন করান কীভাবে? মুস্তাকিম, কটিয়াদীসাকিব: ভাই এটা আমি নিজেও জানি না। বল চলে যায়... (হাসি)। বাংলাদেশকে কি র্যাঙ্কিংয়ের শীর্ষভাগে দেখা যাবে বলে মনে করেন আপনি?আব্দুল্লাহ আল মামুন, কোটচাঁদপুর, ঝিনাইদহসাকিব: আশা তো করিই, তবে সময়টা কত লাগবে এটা আমার পক্ষে বলা মুশকিল। খেলার মাঠে আপনার সবচেয়ে কাছের মানুষ কে?ঝুমুর, ঝিকরগাছা, যশোরসাকিব: সতীর্থরা সবাই। ক্রিকেটের বাইরে এমন কোনো স্বপ্ন কি আছে, যা পূর্ণ হয়নি?দোয়েল আনান, ঠাকুরগাঁও, রিফাত আফরিনসাকিব: ফুটবলার হওয়ারও ইচ্ছা আছে! ক্রিকেট বিশ্বের কোন অধিনায়কের নেতৃত্বগুণ আপনাকে মুগ্ধ করে, আপনার অধিনায়কত্বের দর্শন কী?শেলী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়াসাকিব: গ্রায়েম স্মিথ, মহেন্দ্র সিং ধোনি। আর আমার অধিনায়কত্বের কোনো দর্শন নেই। অধিনায়ক হওয়ার পর থেকেই বেশি বেশি শট খেলেন বলে মনে হয় আমার। কেন?মেহেদী হাসান উজ্জ্বল, ময়মনসিংহসাকিব: আমার কাছে তো এমন কিছু মনে হয় না। আমি অনেক দিন থেকে ক্রিকেট খেলছি, এখন প্র্যাকটিস করতে করতে তো শট বাড়বেই। হয়তো তাই আপনার এমন মনে হচ্ছে। আজকের সাকিবের পেছনে কতখানি নিজের এবং ভাগ্যের অবদান?এনামুল কবীর তুহিন, ফেঞ্চুগঞ্জ, সিলেটসাকিব: ৮০ ভাগ ভাগ্য, ২০ ভাগ আমি। জাতীয় দলে আপনার সেরা ইনিংস কোনটি?শোয়েব আহমেদ, অম্বিকাপুর, ফরিদপুরসাকিব: টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ৯৬, ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ৯২। দীর্ঘ মেয়াদে জাতীয় দলের অধিনায়ক হওয়ার জন্য কি নিজেকে প্রস্তুত বলে মনে করেন?আরিফুর রহমান, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়, শারাফাত, রাজশাহী বিশ্ববিদ্যালয়সাকিব: চিন্তা করিনি এখনো। আপাতত আমাকে প্রতি সিরিজের জন্য অধিনায়ক করছে, এটা নিয়েই ভাবছি। আপনি তো অলরাউন্ডার। আপনাকে যদি ব্যাটিং অথবা বোলিং যেকোনো একটিকে স্থায়ীভাবে বেছে নিতে বলা হয়, তাহলে আপনি কোনটিকে বেছে নেবেন?রানা আব্বাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামসাকিব: আমার দুটোই লাগবে। আপনার মতো জাতীয় দলের ক্রিকেটার হতে চাই এবং জাতীয় দলে ওপেনার হিসেবে খেলতে চাই। তাই জাতীয় দলের ওপেনার এবং ক্রিকেটার হতে চাইলে আমাকে কী করতে হবে? রাগিব, সিরাজগঞ্জ, তুহিন, রাজশাহীসাকিব: তামিমের কাছ থেকে টিপস নেন। মাশরাফি দলে না থাকলে আমাদের পেস আক্রমণ খুব কার্যকর হয় না। আপনার মতামত কী?বেনজিমসাকিব: হ্যাঁ, অবশ্যই, উনি দেশের সেরা পেসার। উনি না থাকলে পেস আক্রমণে অনেক ঘাটতি থাকে। সতীর্থদের সঙ্গে আপনার মজার কোনো ঘটনা আছে?প্রীতি প্রভা, ঢাকাসাকিব: এত মজার ঘটনা আছে যে আলাদা করে একটা বলতে পারছি না। আপনি কি মনে করেন বিশ্বকাপের আগে জাতীয় দলের জন্য তৃণমূল পর্যায় থেকে আরও ভালো ক্রিকেটার তুলে আনা উচিত। কিংবা তাদের পাওয়া যাবে?শাকিল আহমেদ, ক্যান্টনমেন্ট, ঢাকা, আসাদুল্লাহ বিন আমান, স্টামফোর্ড ইউনিভার্সিটি, ঢাকাসাকিব: বিশ্বকাপের জন্য বলব না, তবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতের জন্য তৃণমূল থেকে ক্রিকেটার তুলে আনা প্রয়োজন। স্বল্প সময়ের মধ্যেই পারফরম্যান্স দিয়ে আপনি তরুণ প্রজন্মের ‘আদর্শ’ ক্রিকেটারে পরিণত হয়েছেন। শচীন-শেবাগের পাশাপাশি তারা এখন ‘সাকিব’ও হতে চায়। উঠতি ক্রিকেটারদের জন্য আপনার উপদেশ কী?সোহেল নওরোজ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহসাকিব: মজা করা, ক্রিকেটটাকে মজা করে খেলা। মানে পুরোপুরি উপভোগ করা। ক্রিকেট খেলাটার প্রতি সত্ থাকা। তবে পড়াশোনাও করতে হবে। প্রথম আলোর সাপ্তাহিক খেলাধুলার পাতা স্টেডিয়ামের প্রতিটি সংখ্যায় ‘চিরকুট’ বিভাগে আপনাকে নিয়ে ভক্তদের কোনো না কোনো লেখা থাকেই। ভক্তদের এত ভালোবাসা পাওয়ার ব্যাপারটাকে কীভাবে দেখবেন? ভক্তদের ভালোবাসা অত্যাচারের পর্যায়ে চলে গেলে কি কখনো মনে হয় না আজকের এই অবস্থানে না এলেই ভালো হতো?সাদিয়া আফরিন, কুমিল্লাসাকিব: কখনোই মনে হয়নি এই পর্যায়ে না এলে ভালো হতো। সব সময়ই মনে হয় এখানে আসতে পেরেছি বলেই না এত কিছু। তো আমি এটাকে সব সময় উপভোগ করি। আপনি কত দিন (ওয়ানডেতে) বিশ্বসেরা অলরাউন্ডার হয়ে থাকতে চান?টিপু সুলতানসাকিব: যত দিন সম্ভব। আমাদের ক্রিকেট দলের ফিল্ডিং খুবই বাজে। অধিনায়ক হিসেবে ফিল্ডিংয়ে কতটা উন্নতি আশা করেন?তমাল খানসাকিব: একটা ক্যাচও মিস না করা, একটা ফিল্ডিংও না ছাড়া। আইসিএল-ফেরত ক্রিকেটারদের ফরিয়ে আনার দরকার ছিল কি?আহমেদ মারুফসাকিব: হ্যাঁ, বেশির ভাগই জাতীয় দলে খেলেছে এবং তাদের অভিজ্ঞতা আছে। তারা দলে আসায় দলের ব্যাটিং ও বোলিং গভীরতা অনেক বেড়ে গেছে এবং দলের সমন্বয় এখন আরও ভালো। আমার মনে হয় ব্যাটিংয়ের সময় আপনার বলের লাইনে গিয়ে খেলা উচিত। আপনিও কি তা-ই মনে করেন? উত্তর ‘হ্যাঁ’ হলে আরেকটি প্রশ্ন, এ নিয়ে কোনো হোমওয়ার্ক করেন কি?রশোসাকিব: জানি না আমার ব্যাটিং স্টাইল কেমন। লাইনে না গেলে অবশ্যই লাইনে গিয়ে খেলা উচিত। আর প্র্যাকটিস তো করিই, আমার কাছে যখন যেটা সমস্যা মনে হয় সেটা নিয়ে প্র্যাকটিস করি। ক্রিকেট নিয়ে আপনার পরিকল্পনা কী? বাংলাদেশের ক্রিকেট নিয়ে কোনো স্বপ্ন ?জুয়েল রানা, তুষার ইমরান, ঢাকা, জাহে আলম, কুমিল্লাসাকিব: অনেক কিছুই করার ইচ্ছা আছে। আপাতত নিজের খেলায় যতটা সম্ভব উন্নতি করতে চাই। স্বপ্ন-বিশ্বকাপ জেতা। গত বছর ১৬ জানুয়ারি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে, ৬ রানে শ্রীলঙ্কার ৫ উইকেট ফেলে দিয়েও হেরেছিল বাংলাদেশ। ম্যাচ শেষে বিধ্বস্ত অবস্থায় মাটিতে বসে ছিলেন আপনি। ওই সময়ে আপনার মনের অবস্থা কেমন ছিল?তানভীর, শাবিপ্রবিসাকিব: খুব ভালো লাগছিল (হেসে)। আপনি প্রায়ই বলেন আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করতে চাইলে আগে ঘরোয়া ক্রিকেট-কাঠামোর উন্নতি ঘটাতে হবে। ঘরোয়া ক্রিকেট-কাঠামোর উন্নতি কীভাবে আসবে সেটা বলবেন?সৌরভ সাহা, নীলফামারী, সনি, স্টকহোম, সুইডেনসাকিব: প্রথমত মাঠ দরকার অনেক। উইকেটগুলো খুবই ভালো দরকার। এবং প্রচুর খেলা দরকার। অসংখ্য চিঠি। অগুনতি প্রশ্ন। কত না কৌতূহল! কী খান-কী পরেন থেকে শুরু করে ভক্তরা ঢুকে যেতে চান সাকিব আল হাসানের অন্দরমহলে। এত প্রশ্নের ভিড়ে কেমন লেগেছে সাকিবের? কেমন লেগেছে তাঁকে নিয়ে ভক্তদের এমন কৌতূহল দেখে? আমার বান্ধবীরা সবাই আপনাকে খুব পছন্দ করে। কিন্তু একমাত্র আমি তামিমকে খুব পছন্দ করি। আপনি তামিমকে কেমন পছন্দ করেন?আতিমা জাহান সুমি, জয়পুর, রাজশাহীসাকিব: আমিও ওকে অনেক পছন্দ করি।