আপনি সংবিধান লঙ্ঘন করলেন দিনের পর দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতিকে বিদায় জানাতে গিয়ে তাঁর কিছু কাজের সমালোচনা করলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বিদায়ী প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের উদ্দেশে তিনি বলেন, রাষ্ট্রপতি তাঁর সঙ্গে পরামর্শ করেই ১৭ জন বিচারক নিয়োগ করেছিলেন। কিন্তু দুজনকে শপথ না পড়িয়ে তিনি সংবিধান লঙ্ঘন করেছেন। আর সংবিধান লঙ্ঘন অবস্থায়ই তিনি এখন বিদায় নিলেন। তবে বিদায়ী প্রধান বিচারপতি তাঁর বক্তব্যের সময় সরাসরি এর কোনো জবাব দেননি।সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে অ্যাটর্নি জেনারেল বলেন, 'নিয়োগপ্রাপ্ত ১৭ বিচারকের দুজনের বিরুদ্ধে যখন কোনো অভিযোগই দৃশ্যমান হলো না, তখন আমরা সবাই আশা করেছিলাম, আপনি (বিদায়ী প্রধান বিচারপতি) ওই দুজনকে শপথ পড়িয়ে আপনার সাংবিধানিক দায়িত্ব পালন করবেন। কিন্তু তা আপনি করলেন না। প্রধান বিচারপতি হিসেবে সংবিধান লঙ্ঘন করলেন দিনের পর দিন। আর লঙ্ঘন করা অবস্থাতেই আপনি চলে যাচ্ছেন। সরকার এ ব্যাপারে আপনার বিরুদ্ধে যথাযথ সাংবিধানিক পদক্ষেপ নিতে পারত। কিন্তু প্রধান বিচারপতির পদটির মর্যাদার গুরুত্ব বিবেচনা করে সরকার কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থেকেছে।'আজ বুধবার দুপুরে প্রধান বিচারপতির এজলাস কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় উভয় বিভাগের বিচারপতি ও সমিতির আইনজীবীরা উপস্থিত ছিলেন। তবে আপিল বিভাগের দুই জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল মতিন ও শাহ আবু নাঈম মোমিনুর রহমান উপস্থিত ছিলেন না।বিদায়ী প্রধান বিচারপতি ফজলুল করিম বলেন, 'প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালনের সময় আমাকে নিয়ে পত্রিকায় বেশ কিছু প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ওই সব প্রতিবেদন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রতিবেদনগুলো খণ্ডনের ব্যাপারে আমার কাছে অকাট্য প্রমাণ থাকলেও প্রধান বিচারপতির পদের মর্যাদা রক্ষার স্বার্থে আমি নীরব ছিলাম।' তিনি আরও বলেন, 'দেশে জবাবদিহিমূলক, কার্যকর ও উদার গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যম যে ভূমিকা বর্তমানে পালন করছে, আমাদের অবশ্যই তার প্রশংসা করতে হবে। তবে আমরা প্রায়শ সুপ্রিম কোর্টের ব্যাপারে পত্রিকায় যে প্রতিবেদনগুলো দেখি, তাতে ঘটনার ভারসাম্যপূর্ণ ও নিরপেক্ষ প্রতিফলন দেখতে পাই না।' তাঁর মতে, বিচারব্যবস্থার নিয়মের পরিপন্থী বলে দেশের অন্য নাগরিকদের মতো বিচারকেরা প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে প্রতিবাদ কিংবা মন্তব্য করতে পারেন না। তাই গণমাধ্যমকর্মীদের প্রতি বিনীত অনুরোধ, সুপ্রিম কোর্ট ও বিচারপতিদের সম্পর্কে কোনো প্রতিবেদন প্রকাশের আগে তাঁরা যেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।অ্যাটর্নি জেনারেল বিদায়ী প্রধান বিচারপতির সমালোচনা করে আরও বলেন, প্রাক্তন প্রধান বিচারপতির আদেশে আদালতের ব্যবস্থাপনার বিষয়ে যে তদন্ত প্রতিবেদন রয়েছে, তার পরিপ্রেক্ষিতে কোনো পদক্ষেপ না নেওয়ায় ব্যক্তি বিশেষের প্রতি আপনার কি অনুরাগ প্রকাশ পায় না? সর্বোপরি আপনার দুজন সহকর্মী যখন অপমানিত হয়েছে, তখন আপনার পদক্ষেপে তাঁদের অসম্মানের বোঝা ভারী হয়েছে। তাতে কি তাঁদের প্রতি আপনার বিরাগ প্রকাশ পাচ্ছে না? তিনি বলেন, 'আমি এ কথাগুলো উেল্লখ না করে থাকতে পারলাম না। তার কারণ আজ যদি আপনার এই অসাংবিধানিক কাজের উেল্লখ না করি ভবিষ্যতে আপনার পদাঙ্ক অনুসরণ করে পরবর্তী প্রধান বিচারপতিও হয়তো নিজের ইচ্ছে মতো শপথ পড়ানো থেকে বিরত থাকবেন এবং তাঁর সাংবিধানিক দায়বদ্ধতা উপেক্ষা করবেন।'সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, দুজন অতিরিক্ত বিচারপতির শপথ গ্রহণ না করার যে সদ্ধিান্ত আপনি নিয়েছেন, তা একটি ঐতিহাসিক সদ্ধিান্ত। বিচার বিভাগের স্বাধীনতাকে আরও শক্তিশালী করা ও আইনের শাসন প্রতিষ্ঠায় এ এক ঐতিহাসিক দৃষ্টান্ত। আমরা অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি, সংবিধান সংবাদমাধ্যমকে স্বাধীনতার যে মৌলিক অধিকার দিয়েছে, তা রক্ষায় আপনি কি দৃঢ় অবস্থান নিয়েছিলেন। নতুন প্রধান বিচারপতির শপথ: নতুন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কাল বৃহস্পতিবার শপথ নেবেন। সকাল সাড়ে ১০টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান তাঁকে শপথবাক্য পাঠ করাবেন। এরপর ১২টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে নতুন বিচারপতিকে সংবর্ধনা জানানো হবে।