আপিল আবেদনের শুনানি ২৮ মার্চ পর্যন্ত মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের পঞ্চম সংশোধনী-সংক্রান্ত আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার জন্য করা আবেদনের ওপর শুনানি শুরু হয়েছে। আজ বুধবার বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চে শুনানি শুরু হয়।আদালত প্রথম দিনের মতো শুনানি নিয়ে ২৮ মার্চ পর্যন্ত শুনানি মুলতবি করেন।শুনানিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, সংবিধানের ১৫০ অনুচ্ছেদে ক্রান্তিকালীন বিধান রাখা হয়েছে। ১৯৭২ সালে সংবিধান কার্যকরের আগে যেসব কাজ হয়েছে সেগুলো ওই অনুচ্ছেদের চতুর্থ তফশিলের মাধ্যমে বৈধতা দেওয়া হয়। এর পরের কোনো আইন বা কার্যক্রমকে বৈধতা দেওয়া হয়নি। পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা-সংক্রান্ত আপিল বিভাগের দেওয়া রায়ের কিছু অংশ পুনর্বিবেচনার জন্য গত ১৪ মার্চ আবেদন করা হয়। জানা যায়, সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে ২০০৫ সালের ২৯ আগস্ট হাইকোর্ট রায় দেন। হাইকোর্টের রায়ের কিছু পরিমার্জন ও সংশোধন কথা উল্লেখ করে গত বছরের ২ ফেব্রুয়ারি আপিল বিভাগ রায় দেন।