আপিল করেছেন কাসাব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের বাণিজ্যিক নগর মুম্বাইয়ে ২০০৮ সালে সন্ত্রাসী হামলার একমাত্র জীবিত আসামি মোহাম্মদ আজমল আমির কাসাব তাঁর মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছেন। কারা সূত্রের বরাত দিয়ে দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে আজ শুক্রবার এ কথা বলা হয়েছে।খবরে বলা হয়েছে, মুম্বাই হামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত একমাত্র আসামি মোহাম্মদ আজমল আমির কাসাব কারা কর্তৃপক্ষের মাধ্যমে তাঁর দণ্ডাদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সরাসরি আপিল করেছেন। ২০০৮ সালের ওই হামলায় ১৬৫ জন নিহত হয়। এ ছাড়া নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে নয় বন্দুকধারী প্রাণ হারায়। মানুষ হত্যার দায়ে দোষী প্রমাণিত হওয়ায় গত বছরের মে মাসে আদালত তাঁকে মৃত্যুদণ্ড দেন। এ দণ্ডাদেশ চ্যালেঞ্জ করে গত ফেব্রুয়ারিতে তিনি হাইকোর্টে আপিল করলে তা নাকচ হয়ে যায়।