আপিল বিভাগে দুই বিচারপতি নিয়োগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইকোর্টের দুই বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা হলেন মো. মমতাজ উদ্দিন আহমেদ ও মো. শামসুল হুদা। সংবিধান অনুযায়ী আজ রোববার রাষ্ট্রপতি তাঁদের নিয়োগ দিয়েছেন। শপথের দিন থেকে তাঁদের নিয়োগ কার্যকর হবে বলে জানা গেছে।বর্তমান প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়াল আটজন। বর্তমান প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক ১৭ মে অবসরে যাচ্ছেন।দ্বিতীয় জ্যেষ্ঠ বিচারপতি মো. মোজাম্মেল হোসেনকে ১১ মে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরের দিন জ্যেষ্ঠ বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান পদত্যাগ করেন।আপিল বিভাগের অন্য বিচারপতিরা হলেন সুরেন্দ্র কুমার সিনহা, মো. আবদুল ওয়াহহাব মিঞা, নাজমুন আরা সুলতানা, সৈয়দ মাহমুদ হোসেন ও মো. ইমান আলী।