আপিল বিভাগে মুহাম্মদ ইউনূসের আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপিল অনুমতির আবেদন (লিভ টু আপিল) খারিজাদেশ প্রত্যাহার চেয়ে নোবেলজয়ী ও অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে থাকা গ্রামীণ ব্যাংকের নয় পরিচালকের করা লিভ টু আপিল আবেদনটিও খারিজ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা ২৫ মিনিটে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে গঠিত সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। গতকাল বুধবার আবেদন দুটির ওপর শুনানি শেষ হয়। আদালতের আদেশে বলা হয়, প্রত্যাহারের আবেদন করা হয়েছিল। সংবিধানের ১০৪ অনুচ্ছেদের ক্ষমতা অনুযায়ী আবেদনটি শোনা হয়েছে। ভ্রান্ত ধারণা থেকেআবেদন করা হয়েছে। ‘বোথ পিটিশনস আর ডিসমিস।’আদালত থেকে বেরিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, দুটি আবেদনই খারিজ করা হয়েছে। তবে পুনর্বিবেচনার আবেদন করবেন কি না, সেটা তাদের বিষয়।জানা যায়, কেন্দ্রীয় ব্যাংক ২ মার্চ এক আদেশে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ থেকে ইউনূসকে অব্যাহতি দেয়। অব্যাহতির আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ইউনূস ও গ্রামীণ ব্যাংকের নয়জন পরিচালক ৩ মার্চ হাইকোর্টে দুটি রিট আবেদন করেন। তিন দিন শুনানি নিয়ে ৮ মার্চ হাইকোর্ট রিট আবেদন দুটি সরাসরি খারিজ করেন। এর বিরুদ্ধে ইউনূস ও নয় পরিচালক পৃথক লিভ টু আপিল করেন। তবে ৫ এপ্রিল আপিল বিভাগে ইউনূসের লিভ টু আপিল খারিজ হয়। ওই দিনই ইউনূস অস্বাক্ষরিত ওই আদেশ (খারিজাদেশ) প্রত্যাহার চেয়ে একসঙ্গে নয় পরিচালকের লিভ টু আপিল শুনানির আবেদন করেন। পরদিন আপিল বিভাগ ২ মে পর্যন্ত শুনানি মুলতবি করেন। এরপর ওই আবেদনের ওপর ২, ৩ ও ৪ মে শুনানি হয়।