আপিল বিভাগের চার বিচারপতি শপথ নিয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপিল বিভাগের নিয়োগ পাওয়া চারজন বিচারপতি আজ বুধবার শপথ নিয়েছেন। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আজ সকাল সাড়ে ১০টায় প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক তাঁদের শপথবাক্য পাঠ করান।এর আগে গতকাল মঙ্গলবার রাষ্ট্রপতি জিল্লুর রহমান সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদের ক্ষমতাবলে হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ চার বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন। তাঁরা হলেন—বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি মো. ইমান আলী। প্রধান বিচারপতি তাঁদের পর্যায়ক্রমে শপথবাক্য পাঠ করান। এ নিয়ে বর্তমানে আপিল বিভাগের বিচারপতির সংখ্যা দাঁড়াল আটে। শপথের দিন থেকেই তাঁদের নিয়োগ কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. আশরাফুল ইসলাম। এ সময় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।