আপিল বিভাগের দুই বিচারপতি শপথ নিয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পাওয়া দুই বিচারপতি আজ সোমবার শপথ নিয়েছেন। তাঁরা হলেন বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ ও বিচারপতি শামসুল হুদা। প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বেলা পৌনে ১১টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাঁদের পর্যায়ক্রমে শপথবাক্য পাঠ করান। এর আগে গতকাল রোববার রাষ্ট্রপতি সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে হাইকোর্ট বিভাগের এই দুই বিচারপতিকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ দেন।শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. আশরাফুল ইসলাম।