আপেলের মতো পেট হলে কিডনি রোগের ঝুঁকি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেদ জমে পেট আপেলের মতো গোলগাল হলে তা কিডনি রোগের ঝুঁকি বাড়ায়। সাম্প্রতিক এক সমীক্ষার ফলাফলের বরাত দিয়ে এ তথ্য পাওয়ার কথা দাবি করেছেন নেদারল্যান্ডের গবেষকেরা।গবেষকদের এই সমীক্ষাবিষয়ক প্রতিবেদন ‘আমেরিকান সোসাইটি অব নেফ্রোলজি’র সাময়িকীতে প্রকাশিত হয়েছে। খবর বিবিসি অনলাইনের।অতিরিক্ত চর্বি জমলে তা হূদরোগের ঝুঁকি বাড়ায়—এ তথ্য কমবেশি সবাই জানে। সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে, ‘আপেল আকৃতির পেট’ বা অতিরিক্ত চর্বিযুক্ত পেট কেবল হূদরোগই নয়, কিডনি রোগেরও ঝুঁকি বাড়ায়।নেদারল্যান্ডের ইউনিভার্সিটি অব মেডিকেল সেন্টার গ্রোনিংগেনের একদল গবেষক ৩০০ মানুষের ওপর এ সমীক্ষা চালান। সমীক্ষার ফলাফলের বরাত দিয়ে তাঁরা দাবি করেন, যাঁদের নিতম্বের চেয়ে কোমর চওড়া, তাঁদের কিডনির কাজের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয়। এসব মানুষের কিডনিতে রক্তপ্রবাহ কমে গিয়ে উচ্চ রক্তচাপ দেখা দেয়।গবেষণাবিষয়ক প্রতিবেদনে বলা হয়, কেবল অতিরিক্ত ওজনের ব্যক্তিদের নয়, যাঁদের স্বাস্থ্য ভালো, তবে পেটটি আপেল আকৃতির, তাঁদেরও কিডনির রোগ হওয়ার আশঙ্কা রয়েছে। অতিরিক্ত ওজনের মানুষের ক্ষেত্রে এ ঝুঁকি অনেক বেশি।