আফগান পাইলটের গুলিতে ছয়জন মার্কিন সেনা নিহত
আফগানিস্তানের রাজধানী কাবুলে আজ বুধবার এক আফগান পাইলটের গুলিতে ছয়জন মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন। আল-জাজিরা টেলিভিশনের অনলাইনে এ খবর জানানো হয়েছে।কাবুল বিমানবন্দরে বিমানবাহিনীর সদর দপ্তরে এ ঘটনা ঘটে। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আফগান বিমানবাহিনীর এক পাইলট ও মার্কিন সেনাসদস্যদের মধ্যে বাক-বিতণ্ডার জেরে এ সহিংসতার ঘটনা ঘটে। আফগান বিমানবাহিনীর সুযোগসুবিধা নিয়ে এ বিতণ্ডার সূত্রপাত ঘটে।এ ঘটনায় আফগান বিমানবাহিনীর ওই বন্দুকধারী পাইলটও নিহত হয়েছেন বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওই পাইলট ২০ বছর ধরে সেনাবাহিনীর পাইলট হিসেবে কাজ করছেন। কর্তৃপক্ষ এ ঘটনা তদন্ত করার ঘোষণা দিয়েছে।এদিকে তালেবানরা এ ঘটনার দায় স্বীকার করে একটি বিবৃতি দিয়েছে। তবে কর্তৃপক্ষ এই দাবির সত্যতা নিশ্চিত করেনি।