আফগান পার্লামেন্ট ও মার্কিন দূতাবাসে হামলা (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের রাজধানী কাবুলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আজ রোববার বন্দুকধারীরা বেশ কয়েকবার হামলা চালিয়েছে বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শী ও দেশটির কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলাকারীরা মার্কিন দূতাবাস, কূটনৈতিক এলাকা ও পার্লামেন্টে এক যোগে এই হামলা চালিয়েছে।তালেবান দাবি করেছে, এই হামলায় তাদের প্রধান লক্ষ্য হলো জার্মান ও ব্রিটিশ দূতাবাস এবং আফগানিস্তানে ন্যাটোর সদর দপ্তর।বিদ্রোহীদের একজন মূখপাত্র বলেছেন, তালেবান যোদ্ধারা আরও দুটি প্রদেশে এই হামলা চালিয়েছে।একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হামলাকারীরা সিটি সেন্টারে ব্রিটিশ কূটনৈতিকের বাসভবনে গ্রেনেড বিস্ফোরণ করেছে। গ্রেনেড বিস্ফোরিত হওয়ার পর ওই ভবন দিয়ে ধোঁয়া বের হচ্ছিল বলেও জানিয়েছেন তিনি। তিনি আরও জানিয়েছেন, শহরের রয়টার্স কার্যালয়ের পাশে ব্রিটিশ দূতাবাস নিরাপত্তা টাওয়ারে দুটি রকেট হামলা ও জার্মান দূতাবাসের কাছে একটি মার্কেটে তিনটি রকেট হামলা চালানো হয়েছে।দেশটির পার্লামেন্টের একজন মুখপাত্র জানিয়েছেন, হামলাকারীরা শহরের পশ্চিমে পার্লামেন্ট ভবন এবং রাশিয়ান দূতাবাসেও রকেট হামলা চালিয়েছে।আফগান গণমাধ্যমগুলো বলছে, স্টার হোটেল কমপ্লেক্স নামে কাবুলে নবনির্মিত একটি হোটেলেও আগুন ধরিয়ে দিয়েছে হামলাকারীরা।