আফগান যুদ্ধে দুই হাজার মার্কিন সেনার প্রাণহানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে ১১ বছর ধরে চলমান যুদ্ধে এখন পর্যন্ত দুই হাজার মার্কিন সেনা নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাত দিয়ে আজ রোববার বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে। সর্বশেষ প্রাণহানির ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার। আফগানিস্তানের পূর্বাঞ্চলে অভ্যন্তরীণ হামলায় এক মার্কিন সেনা ও এক বিদেশি ঠিকাদার নিহত হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা নিশ্চিত করেছেন।চলতি বছর দেশটিতে অভ্যন্তরীণ হামলার সংখ্যা বেড়ে যাওয়ায় দুই সপ্তাহ আগে আফগান বাহিনীর সঙ্গে ন্যাটোর নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর যৌথ অভিযান স্থগিত করা হয়। কিন্তু যৌথ অভিযান আবারও শুরুর ঘোষণা দেওয়ার পর সর্বশেষ হামলার ঘটনাটি ঘটল।২০১৪ সালের শেষনাগাদ আফগানিস্তান থেকে সব ন্যাটো সেনা প্রত্যাহার করার কথা রয়েছে।