আফগানযুদ্ধের দলিল ফাঁসের তদন্ত করবে পেন্টাগন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানযুদ্ধের ৯০ হাজারের বেশি দলিল ফাঁসের ঘটনাটির তদন্ত করবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। মার্কিন সরকার এ ধরনের তথ্য ফাঁসকে বিপজ্জনক হিসেবে উল্লেখ করেছেন। খবর আল জাজিরা ডট নেটের।মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আজ বুধবার হোয়াইট হাউজে বলেন, তিনি এত বড় এই তথ্য ফাঁসের জন্য উদ্বিগ্ন। তবে উইকিলিকসের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো এমন কোনো বিষয় নয়, যা নতুন করে বিতর্কের সৃষ্টি করতে পারে।মার্কিন সেনাবাহিনীকে জড়িয়ে তথ্য ফাঁসের ঘটনাটি নিয়ে প্রথম মন্তব্যে ওবামা বলেন, ঘটনাটি ব্যক্তিবিশেষের ক্ষেত্রে বা অভিযান পরিচালনার ক্ষেত্রে ক্ষতির কারণ হতে পারে।এদিকে গুরুত্বের দিক থেকে সম্প্রতি প্রকাশিত ওই তথ্যগুলোর ব্যাপারে ক্যাপিটাল হিলে মার্কিন রাজনীতিবিদদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। অনেকে ঘটনাটিকে মার্কিনদের আফগান ত্যাগের একটি ইঙ্গিত হিসেবে মনে করছেন।