আফগানযুদ্ধের প্রতিষ্ঠাবার্ষিকীতে চলচ্চিত্র উত্সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর ছেলেটিকে পাঠানো হয়েছে যুদ্ধে। আত্মঘাতী বোমা হামলার অভিযানে। প্রিয় সন্তান আর ফিরবে কি ফিরবে না, তা ভেবে উন্মাদের মতো হয়ে গেছেন এক বাবা। ছেলে তো গেছেই, মাথার ওপর থেকে ছাদটুকুও সরে গেছে। একপর্যায়ে সবকিছু হারিয়ে কাবুলের ধূলিময় রাস্তায় অসংলগ্ন পায়ে ছেলেকে খুঁজতে বেরিয়ে পড়েন সেই মানুষটি।যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে এমন দৃশ্য প্রায়ই চোখে পড়ে। তবে সৌভাগ্যের বিষয় হলো, ইয়াকুব নামের ছেলেটিকে খোঁজার এ দৃশ্য সত্যি নয়। ইয়াকুব নামের কাল্পনিক চরিত্রটি ঘিরে তৈরি চলচ্চিত্র ‘ইয়াকুব’ প্রদর্শিত হলো আফগানিস্তানে আয়োজিত চলচ্চিত্র উত্সবে। অটাম হিউম্যান রাইটস ফিল্ম ফেস্টিভ্যাল নামের উত্সবটিতে ৫০টির মতো চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে।আফগানিস্তানে মার্কিন সেনা অভিযান ও আফগানযুদ্ধের দশম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুরু হয়েছে এ চলচ্চিত্র উত্সব। আফগানযুদ্ধের পর থেকে এ পর্যন্ত দেশটিতে কতটুকু মানবাধিকার নিশ্চিত এবং কতটুকু লঙ্ঘিত হয়েছে, সেই দুটি বিষয়কে গুরুত্ব দিয়ে শুরু হয়েছে এ উত্সব। উত্সবে কাবুলের ফ্রান্স কালচারাল ইনস্টিটিউটে দেখানো হবে বেশ কিছু চলচ্চিত্র।মানবাধিকার নিয়ে কাজ করে, এমন দেশি ও বিদেশি চলচ্চিত্র পরিচালকদের আয়োজনে এ চলচ্চিত্র উত্সব। কাবুলযুদ্ধের অভিজ্ঞতা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ারও ব্যবস্থা আছে চলচ্চিত্র উত্সবে।‘ইয়াকুব’ চলচ্চিত্রের পরিচালক হোমায়ুন মরোওয়াত চলচ্চিত্র উত্সব সম্পর্কে বলেন, ‘এ চলচ্চিত্র উত্সব অন্যান্য উত্সবের চেয়ে আলাদা। উত্সবটি মানবাধিকারের পক্ষে হওয়ায় আমি এতে অংশ নিয়েছি।’অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, কিন্তু দেশটির সবকিছুর চেয়ে গণমাধ্যমের স্বাধীনতা এখনো অনেক বেশি। আর এ কারণেই মধ্য এশীয় চলচ্চিত্র উত্সব আফগানিস্তানের রাজধানী কাবুলেই করা হয়েছে।চলচ্চিত্র উত্সবের আয়োজকেরা জানান, এটি এক বছরের পরিকল্পনা। আর উত্সবটির তারিখ নির্ধারণ করা হয়েছে বাস্তবসম্মতভাবেই।তবে আফগানিস্তান সিনেমা ক্লাবের প্রধান নির্বাহী মালেক শাফি বলেছেন, ‘উত্সবটি কোনো রাজনৈতিক বিষয়ের সঙ্গে সম্পৃক্ত নয়। প্রায় তিন বছর আগেই আমরা এ উত্সবের পরিকল্পনা শুরু করি।’ তিনি জানান, তাঁরা এ উত্সবের বিষয়বস্তু ‘মানবাধিকার’ নির্ধারণ করার পেছনের কারণ হলো, আফগানিস্তানের প্রায় ৯০ শতাংশের বেশি সিনেমা ও তথ্যচিত্রনির্মাতাই স্বাধীনভাবে কাজ করেন। তাঁদের কাজ প্রায় সময়ই মানবাধিকার সমস্যাকে ছুঁয়ে যায়। বিষয়টি আফগানিস্তানের জন্য বড় একটি চ্যালেঞ্জ বলেও উল্লেখ করেন তিনি।আফগানিস্তানের জনগণ ভয়াবহ দারিদ্র্যের সঙ্গে লড়াই করে চলেছে। এ ছাড়া প্রায় তিন দশক ধরে তারা যুদ্ধ করে যাচ্ছে। এ যুদ্ধে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে এবং প্রায় ১০ হাজারের বেশি মানুষ পঙ্গু অবস্থায় আছে। নারীদের ওপরও অনেক কড়াকড়ি আরোপ করা আছে। ঐতিহ্যগতভাবেই এখানে নারীদের অধিকার খুব সীমিত।চলচ্চিত্র উত্সবটির একজন মুখপাত্র হাসান জাকিজাদেহ বলেন, ‘উত্সবের মধ্য দিয়েই আমরা মানুষকে মানবাধিকার বিষয়ে সচেতন করে তোলার কাজটি করতে পারি। এ ছাড়া এর মাধ্যমে আমরা চলচ্চিত্র পরিচালকদের সঙ্গে সাধারণ জনগণ তথা দর্শকদের একটা যোগসূত্র ঘটানোর কাজ করব।’চলচ্চিত্র উত্সবে থাকছে আফগানিস্তানের ৩২টি ও অন্যান্য দেশের ১৮টি চলচ্চিত্র। শেষ সাত দিনে শহরের কেন্দ্রে এবং কাবুলের ফ্রান্স কালচারাল সেন্টারে এসব চলচ্চিত্র প্রদর্শন করা হবে। রয়টার্স।