আফগানিস্তান ত্যাগের কৌশল অনুমোদন ন্যাটোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগান বাহিনীর কাছে ২০১৩ সালের মাঝামাঝি সময় দেশটির নিরাপত্তার দায়িত্ব হস্তান্তর করা হবে। ২০১৪ সালের শেষ নাগাদ দেশটি থেকে সরিয়ে নেওয়া হবে সব যুদ্ধসেনা। যুক্তরাষ্ট্রের শিকাগোতে দুই দিনব্যাপী ন্যাটো সম্মেলনের শেষ দিন গত সোমবার সামরিক সংস্থাটির শীর্ষস্থানীয় নেতারা আনুষ্ঠানিকভাবে এই পরিকল্পনা অনুমোদন করেন বলে বিবিসি অনলাইনে জানানো হয়।পরিকল্পনা অনুযায়ী, ২০১৪ সালের শেষ নাগাদ আফগানিস্তান থেকে নাটোর সব যুদ্ধসেনা প্রত্যাহার করা হবে। তবে আফগান সেনাদের প্রশিক্ষণে কিছু ন্যাটো সেনাসদস্য থাকবেন।আফগানিস্তানে ন্যাটোর রশদ সরবরাহের পথ পাকিস্তান আবারও খুলে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ন্যাটোর নেতারা। গত বছরের নভেম্বরে ন্যাটোর বিমান হামলায় পাকিস্তানের ২৪ সেনাসদস্য নিহত হওয়ার পর ন্যাটোর রশদ সরবরাহের পথ বন্ধ করে দেয় পাকিস্তান।শিকাগো সম্মেলনে ন্যাটোর ২৮টি সদস্য রাষ্ট্রসহ ৫০টি দেশের শীর্ষস্থানীয় নেতারা অংশ নেন। গত রোববার যুক্তরাষ্ট্রের শিকাগোতে বিশ্বের প্রধান সামরিক জোট ন্যাটোর এই সম্মেলন শুরু হয়।২০১৪ সালের মধ্যে আফগানিস্তান থেকে সব বিদেশি সেনা প্রত্যাহারের কথা থাকলেও ফ্রান্স চলতি বছরের শেষ নাগাদ সেখান থেকে তাদের সেনা প্রত্যাহারের কথা জানিয়ে দেয়।