আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করছে নেদারল্যান্ড
নেদারল্যান্ড আফগানিস্তান থেকে তাদের সেনা প্রত্যাহার করে নিচ্ছে। উল্লেখ্য, নেদারল্যান্ডের এক হাজার ৯৫০ জন সেনাসদস্য চার বছর ধরে আফগানিস্তানে কাজ করেছেন।নেদারল্যান্ডের সেনাপ্রধান জেন পিটার ফন অহম বলেছেন, তাঁদের দায়িত্বে থাকা আফগানিস্তানের উরুজগান প্রদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নয়ন হওয়ায় তাঁরা সেখান থেকে সরে যাচ্ছেন। তবে তিনি ডাচ সেনাদের প্রত্যাহার হওয়ার পরেও সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতির অবকাশ রয়েছে বলে মনে করেন।আফগানিস্তানে সন্ত্রাসবিরোধী যুদ্ধে ও আফগান সেনাবাহিনী গঠনে ন্যাটোর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তবে বিশ্লেষকেরা মনে করেন, বর্তমান সময়টা মিত্র বাহিনীর জন্য খুবই স্পর্শকাতর। কারণ, প্রতিদিনই ন্যাটো সেনাসদস্যদের প্রাণহানির সংখ্যা বাড়ছে। এর পাশাপাশি আগামী দিনগুলোতে সন্ত্রাসবিরোধী যুদ্ধের কৌশল নিয়ে মিত্রদের মধ্যেই মতদ্বৈধতা রয়েছে।বর্তমানে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর পরিচালনায় এক লাখ ৪৫ হাজারেরও বেশি সেনাসদস্য আফগানিস্তানে কার্যক্রম পরিচালনা করছেন। তাঁরা তালেবানদের বিরুদ্ধে বিভিন্নভাবে আফগান সরকারকে সহায়তা করছেন। —বিবিসি অনলাইন