আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিলেন ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পরিকল্পনা ঘোষণা করেছেন। পরিকল্পনা মতে, এ বছরের শেষ নাগাদ আফগানিস্তান থেকে ১০ হাজার এবং ২০১২ সালের সেপ্টেম্বরের মধ্যে আরও ২৩ হাজার সেনা প্রত্যাহার করা হবে। বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট গতকাল বুধবার হোয়াইট হাউসে এক ভাষণে এ ঘোষণা দেন।২০১২ সালের সেপ্টেম্বরের মধ্যে ৩৩ হাজার সেনা প্রত্যাহার করে নিলেও আফগানিস্তানের আরও প্রায় ৬৮ হাজার সেনা অবশিষ্ট থাকবে। ২০১৩ সালের মধ্যে আফগানিস্তান থেকে সব যুদ্ধসেনা প্রত্যাহারের কথা রয়েছে।২০০১ সালে টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্র আফগানিস্তানে অভিযান চালায়। অভিযানে তত্কালীন তালেবান সরকারের পতন ঘটে। এরপর থেকে ওই দেশে মার্কিন সেনার উপস্থিতি দিন দিন বাড়তে থাকে।