আফগানিস্তান নিয়ে জোলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩ ডিসেম্বর কেবল যুক্তরাষ্ট্রেই মুক্তি পেল দ্য ল্যান্ড অব ব্লাড অ্যান্ড হানি, অ্যাঞ্জেলিনা জোলির ছবি। নিশ্চয়ই জানেন, এ ছবিতে ক্যামেরার পেছনে ছিলেন এ তারকা। পরিচালক হিসেবে প্রথম ছবিতেই বেশ সাফল্যের মুখ দেখেছেন বলা যায়। ছবিটি পেয়েছিল গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড মনোনয়ন। তবে পরিচালনায় সফল হলেও এবার অভিনয়ে কেমন করবেন, তা নিয়ে সন্দিহান জোলি নিজেই। কদিন আগে জানালেন, আফগানিস্তানের ওপর তৈরি এক ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ‘আমার মনে হয় না, এটি খুব ভালো কাজ হবে। হয়তো আমি পরিশ্রম করব, কিন্তু তার পরও খুব বেশি আত্মবিশ্বাসী হতে পারছি না ছবিটি নিয়ে।’ বললেন জোলি। আইএএনএস।