আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে ২৫ জঙ্গি হতাহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে আফগান নিরাপত্তা বাহিনীর অভিযানে ২৫ জন জঙ্গি হতাহত হয়েছে। তারা আরব, চেচেন ও পাকিস্তানের নাগরিক। হতাহতেরা পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে আফগানিস্তানে অনুপ্রবেশের চেষ্টা করছিল। আফগানিস্তানের পূর্ব নুরিস্তান প্রদেশের গভর্নর জামালুদ্দিন বদর আজ মঙ্গলবার জানান, পাকিস্তানে ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর আফগানিস্তানে নিরাপত্তা বাহিনী বিদ্রোহীদের হামলা ঠেকাতে সীমান্তে এক অভিযান চালায়। এতে ২৫ জন বিদেশি যোদ্ধা হতাহত হয়।