আফগানিস্তান সম্মেলনে পুনর্গঠন ও শান্তির তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামরিক অবস্থান থেকে সরে এসে আফগানিস্তানে পুনর্গঠন ও শান্তির তাগিদ দিলেন বিশ্ব নেতারা। তবে এ কাজে দেশটিকে সহায়তা করতে আন্তর্জাতিক গোষ্ঠীর প্রতি আহ্বান জানিয়েছেন সারা বিশ্ব থেকে সম্মেলনে আসা ৮৫টি দেশ এবং ১৫টি আন্তর্জাতিক সংগঠনের নেতারা। জার্মানির বন শহরে অনুষ্ঠিত এ সম্মেলন নিয়ে জার্মান বনেদি সাপ্তাহিক স্পিগেল লিখেছে, ১০ বছর আগে তালেবান সরকারের পতন হলেও আফগানিস্তানে অবস্থিত ন্যাটো নেতৃত্বাধীন ইসাফ বাহিনীর দুই হাজার ৭৩৪ জন সেনা নিহত নিহত হয়েছেন। নানা কাজে ব্যয় হয়েছে কয়েক বিলিয়ন ডলার। অথচ আফগানিস্তানজুড়ে বিরাজ করছে যুদ্ধ আর সংঘাতময় অবস্থা। তাই আফগানিস্তানকে নিয়ে যুদ্ধ-রাজনীতির বাইরে বিকল্প ভাবনার কথা বলা হচ্ছে। আফগানিস্তান ছেড়ে ন্যাটো নেতৃত্বাধীন ইসাফ বাহিনী সরে এলে দেশটির ভবিষ্যত্ নিয়ে সংশয় প্রকাশ করেছে সাপ্তাহিকটি।ফ্রাঙ্কফুর্ট রুন্ডসাউ পত্রিকা লিখেছে, আফগানিস্তানে ন্যাটো জোটের সেনাদের নিজ নিজ দেশের জনগণ ফেরত আনার দাবি জানাচ্ছে। কারণ, বিগত ১০ বছরে আফগানিস্তানে রাজনীতি এবং দেশটির পুনর্গঠন যেমনটি হওয়ার কথা ছিল তার কোনোটিই হয়নি। সে ক্ষেত্রে ভাবতে হবে, ভবিষ্যতে আফগানিস্তানে বিশ্ব সম্প্রদায়ের রাজনীতি কেমন হবে।এদিকে সম্মেলনস্থল বনের পিটার্সবার্গ হোটেলের সামনে হাজারো মানুষ সমাবেশ করেছে আফগানিস্তানে শান্তির দাবিতে।