আফগানিস্তানে অতিরিক্ত ১৪০০ মেরিন সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালেবান জঙ্গি দমন জোরদার করতে দক্ষিণ আফগানিস্তানে অতিরিক্ত আরও এক হাজার ৪০০ মেরিন সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র। কয়েক সপ্তাহের মধ্যে ওই অতিরিক্ত সেনা মোতায়েন করা হবে বলে মার্কিন প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র কর্নেল ডেভি ল্যাপেন জানান, দেশটির প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস ইতিমধ্যে অতিরিক্ত মেরিন সেনা পাঠানোর প্রস্তাব অনুমোদন করেছেন।বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, আগামী জুলাই মাসে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরুর ঘোষণা সত্ত্বেও দেশটিতে নতুন করে অতিরিক্ত সেনা প্রেরণের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। বর্তমানে আফগানিস্তানে ৯৭ হাজার মার্কিন সেনা অবস্থান করছে বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়।