আফগানিস্তানে অভিযানে ৪৬ তালেবান জঙ্গি নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানে সেনা ও ন্যাটো বাহিনীর সমর্থনে পুলিশের অভিযানে কমপক্ষে ৪৬ জন তালেবান জঙ্গি নিহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানিয়েছেন বলে আজ শনিবার ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে বলা হয়েছে।চীনের সংবাদমাধ্যম সিনহুয়ার খবরে বলা হয়, দেশটির কুন্দুস, বাদাখশান, কান্দাহার, জাবুল, মধ্য ওয়ারডাক, ঘাজনি, খোস্ট ও পাক্তিয়া প্রদেশে অভিযান চালানো হয় বলে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে। এ ছাড়া অভিযান চলাকালে একজন তালেবান জঙ্গি আহত ও ২৬ জনকে আটক করা হয়েছে। তবে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে কেউ হতাহত হয়েছেন কি না, তা ওই বিবৃতিতে উল্লেখ করা হয়নি।