আফগানিস্তানে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহত ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে কান্দাহারের কাছে আজ সোমবার ন্যাটোর এক গাড়িবহরের ওপর এক আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। হেলমান্দ প্রদেশে গতকাল রোববারের বোমা হামলার এক দিন পরেই এ হামলা ঘটনা ঘটল। রোববারে রাস্তার ধারে পুঁতে রাখা বোমা হামলায় ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়। হেলমান্দের প্রাদেশিক গভর্নরের মুখপাত্র দাউদ আহমেদি বিবিসিকে এ খবর জানান। এর আগে গত শুক্রবার কাবুলে হামলার দায় স্বীকার করেন তালেবান জঙ্গিরা। ওই হামলায় ১১ জন বিদেশি, দুজন পুলিশ ও তিনজন বন্দুকধারীসহ ১৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।