আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় দেশি-বিদেশি ৯ সেনা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় লাগমান প্রদেশে একটি সেনাশিবিরে আত্মঘাতী বোমা হামলায় পাঁচ ন্যাটো সেনা ও চার আফগান সেনা নিহত হয়েছে। আজ শনিবার এ হামলার ঘটনা ঘটেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। আল জাজিরা অনলাইন জানিয়েছে, আফগান সেনাবাহিনীর পোশাক পরে আসা এক ব্যক্তি এই আত্মঘাতী হামলা চালায় । ন্যাটো জানিয়েছে, এ ঘটনায় পাঁচ বিদেশি সেনা নিহত হয়েছে। অপরদিকে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপত্র জানিয়েছে, হামলায় চার সেনা নিহত এবং আটজন আহত হয়েছে।তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক ই-মেইল বার্তায় হামলার দায় স্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, এ হামলায় ১২ বিদেশি সেনা এবং ১৪ আফগান সেনা নিহত হয়েছে। হামলাকারী প্রায় এক মাস আগে আফগান সেনাবাহিনীতে যোগ দেন। আফগান ও ন্যাটো সেনাদের মধ্যে সভা চলাকালে তিনি সঙ্গে থাকা বোমাটির বিষ্ফোরণ ঘটান।