আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের দক্ষিণ কান্দাহারের স্পিন বলদাক শহরের একটি জনসাধারণের স্নানাগারে আজ শুক্রবার এক আত্মঘাতী বোমা হামলায় ১৭ জন নিহত হয়েছে। এ ছাড়া এই ঘটনায় আরও ২৩ ব্যক্তি আহত হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। দেশটির কর্মকর্তারা জানান, মুসল্লিরা জুমার নামাজ আদায়ের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে স্নানাগারটিতে আসা মাত্রই বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে। কান্দাহারের গভর্নর এক বিবৃতিতে এ হামলাকে ইসলামবিরোধী আখ্যা দিয়ে করে গভীর নিন্দা জ্ঞাপন করেছেন। বিবিসি।