আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের একটি সেনা নিয়োগ কেন্দ্রে গতকাল সোমবার এক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৩৬ জন নিহত ও ৪২ জন আহত হয়েছে। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন ও বিবিসি এ খবর জানিয়েছে।আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে এই হামলার ঘটনা ঘটেছে বলে সেখানকার গভর্নরের মুখপাত্র মহিবুল্লাহ সাদি জানিয়েছেন। নিহত মানুষের সংখ্যা আর বাড়তে পারে বলেও তিনি উল্লেখ করেছেন। আহতদের অনেকের অবস্থা গুরুতর।হতাহত ব্যক্তিদের অধিকাংশই সেনাবাহিনীতে যোগ দেওয়ার পরিকল্পনা করছিলেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।তালেবানরা এ হামলার দায় স্বীকার করেছে। আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই এই হামলাকে অমার্জনীয় সন্ত্রাসী কর্মকাণ্ড বলে অভিহিত করেছেন। এর আগে গত শুক্রবার প্রদেশটির পুলিশপ্রধান আত্মঘাতী বোমা হামলায় নিহত হন।