আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১০ পুলিশ ও এক শিশু নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের লস্কর ঘা শহরে আজ রোববার এক আত্মঘাতী গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১০ আফগান পুলিশ ও এক শিশু নিহত হয়েছে। প্রাদেশিক গভর্নরের এক মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।এ ছাড়া এ ঘটনায় ১২ ব্যক্তি আহত হয়েছে। এদের মধ্যে নয়জন পুলিশ সদস্য ও তিনজন বেসামরিক ব্যক্তি রয়েছে। হেলমান্দ প্রদেশের গভর্নরের মুখপাত্র দাউদ আহমেদি জানান, লস্কর ঘা শহরের পুলিশ প্রধানের ভবনের কাছেই এ গাড়ি বোমা হামলার ঘটনা ঘটে। চলতি মাসেই ন্যাটো সেনাদের কাছ থেকে আফগান নিরাপত্তা বাহিনী সহিংসপূর্ণ এ এলাকার দায়িত্ব গ্রহণ করে।